× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ট্রাম্পের নতুন প্রশাসনে কোন দায়িত্বে কারা থাকতে পারেন

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৭ নভেম্বর ২০২৪ ১৪:২৯ পিএম

আপডেট : ০৭ নভেম্বর ২০২৪ ১৮:২৫ পিএম

ডোনাল্ড ট্রাম্প। ছবি : সংগৃহীত

ডোনাল্ড ট্রাম্প। ছবি : সংগৃহীত

ডেমোক্রেটিক পার্টির প্রার্থী কমলা হ্যারিসকে হারিয়ে যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছেন ডোনাল্ড ট্রাম্প। এ নিয়ে দ্বিতীয়বারের মতো মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট পদে দায়িত্ব পালন করবেন তিনি। আগামী ২০ জানুয়ারি তার শপথগ্রহণ। তবে এরই মধ্যে জল্পনা শুরু হয়েছে, তার নতুন প্রশাসনে কারা থাকছেন। 

ধারণা করা হচ্ছে, স্কট বেসেন্ট ট্রাম্পের নতুন প্রশাসনে অর্থমন্ত্রীর দায়িত্ব পালন করতে পারেন। তিনি ট্রাম্পের গুরুত্বপূর্ণ অর্থনৈতিক উপদেষ্টা। তবে এই পদে আসতে পারেন জন পলসনও। মার্কিন ধনকুবের ও ট্রাম্পের তহবিলে অন্যতম শীর্ষ অনুদান দাতা পলসন।  

এ ছাড়া এই পদের জন্য তালিকায় নাম রয়েছে, ল্যারি কুডলোর। ট্রাম্পের প্রথম মেয়াদে জাতীয় অর্থনৈতিক পরিষদের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করা কুডলোর সুযোগ থাকলেও তার পছন্দের ভিত্তিতে তিনি অর্থনীতিকেন্দ্রিক অন্য কোনো পদে যাওয়ার সুযোগও পেতে পারেন।

অন্যদিকে ট্রাম্পের বাণিজ্য প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করা রবার্ট লাইটহাইজারের নামও এই তালিকায় রয়েছে। হেনরি বেসেন্ট ও জন পলসনের, লাইটহাইজারেরও এই পদে যাওয়ার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

এ ছাড়া, ট্রাম্পের ট্রানজিশন টিমের সহসভাপতি এবং অর্থনৈতিক প্রতিষ্ঠান ক্যান্টর ফিটজেরাল্ডের প্রধান নির্বাহী হাওয়ার্ড লুটনিকও অর্থমন্ত্রীর দৌড়ে রয়েছেন। 

ট্রাম্পের নতুন প্রশাসনে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হিসেবে দায়িত্ব পেতে পারেন রিচার্ড গ্রেনেল। গ্রেনেল ট্রাম্পের ঘনিষ্ঠ পররাষ্ট্রনীতি পরামর্শকদের একজন। ট্রাম্পের প্রথম মেয়াদে তিনি জাতীয় গোয়েন্দা বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক এবং জার্মানিতে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেছেন। 

এ ছাড়া মার্কিন পররাষ্ট্রমন্ত্রী পদে তিন সম্ভাব্য প্রার্থীদের মধ্যে একজন হলেন রবার্ট ও’ব্রায়েন। ডোনাল্ড ট্রাম্পের প্রথম মেয়াদে তিনি কিছুদিন যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন।

এই পদের জন্য বিবেচিত আরেক প্রার্থী বিল হ্যাগার্টি। টেনেসির সিনেটর বিল হ্যাগার্টি ট্রাম্পের ২০১৬ সালের নির্বাচনী প্রচারণা এবং প্রশাসন গঠন প্রক্রিয়ায় কাজ করেছেন। তিনি ট্রাম্প প্রশাসনের প্রথম দিকে জাপানে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেন। এ ছাড়া ফ্লোরিডার মার্কিন সিনেটর ও ২০১৬ সালের রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী মার্কো রুবিওকেও পররাষ্ট্রমন্ত্রী পদে সম্ভাব্য প্রার্থী হিসেবে বিবেচনা করা হচ্ছে।

যুক্তরাষ্ট্রের নতুন প্রতিরক্ষামন্ত্রী হিসেবে যেসব নাম আলোচনায় তাদের মধ্যে সাবেক সেনা কর্মকর্তা ও বর্তমানে ফ্লোরিডার কংগ্রেসম্যান মাইক ওয়াল্টজ অন্যতম। ট্রাম্পের প্রথম মেয়াদে সিআইএ পরিচালক ও পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করা মাইক পম্পেও প্রতিরক্ষামন্ত্রীর পদে অন্যতম শীর্ষ প্রার্থী হিসেবে বিবেচিত হচ্ছেন। 

তবে জাতীয় নিরাপত্তা, গোয়েন্দা বা কূটনৈতিক ক্ষেত্রে অন্যান্য পদেও তাকে রাখা হতে পারে। হার্ভার্ড কলেজ ও হার্ভার্ড ল স্কুলে পড়াশোনা করা সাবেক সেনা কর্মকর্তা ও বর্তমান আর্কানসাসের সিনেটর টম কটনের নামও প্রতিরক্ষামন্ত্রী পদে গুরুত্বের সঙ্গে বিবেচিত হচ্ছে।

ট্রাম্পের নতুন প্রশাসনের জাতীয় নিরাপত্তা ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পদে সম্ভাব্য চার প্রার্থীর মধ্যে কিথ কেলগ জাতীয় নিরাপত্তার সংশ্লিষ্ট কোনো পদে দায়িত্ব পেতে পারেন। অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল কিথ কেলগ ট্রাম্পের আগের প্রশাসনের জাতীয় নিরাপত্তা কাউন্সিলের চিফ অব স্টাফ ছিলেন।

একই সঙ্গে ট্রাম্পের নতুন প্রশাসনে সম্ভাব্য স্বরাষ্ট্রমন্ত্রী বা হোমল্যান্ড সিকিউরিটি সেক্রেটারির দায়িত্ব পেতে পারেন টম হোম্যান। তিনি ট্রাম্পের প্রথম মেয়াদে প্রায় দেড় বছর ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্টের (আইসিই) ভারপ্রাপ্ত পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন।

এ ছাড়া এই পদে সম্ভাব্য মন্ত্রী হিসেবে আলোচনায় আছে চ্যাড উলফের নামও। ট্রাম্প প্রশাসনের প্রথম মেয়াদে প্রায় ১৪ মাস স্বরাষ্ট্র নিরাপত্তা বিভাগের ভারপ্রাপ্ত সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন চ্যাড উলফ। এই পদের আরেক প্রার্থী হলেন, সাবেক আর্মি ফ্লাইট সার্জন এবং বর্তমান হাউস হোমল্যান্ড সিকিউরিটি কমিটির চেয়ারম্যান মার্ক গ্রিন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা