× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পরাজয় মেনে নিয়ে ট্রাম্পকে সহায়তার ঘোষণা কমলার

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৭ নভেম্বর ২০২৪ ১০:০৭ এএম

আপডেট : ০৭ নভেম্বর ২০২৪ ১১:০৭ এএম

কমলা হ্যারিস। ছবি : সংগৃহীত

কমলা হ্যারিস। ছবি : সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে হার মেনে নিয়েছেন ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিস। সমর্থকদের উদ্দেশে দেওয়া ভাষণে তিনি পরাজয়ের বাস্তবতা স্বীকার করে শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরের অঙ্গীকার করেছেন। কমলা বলেছেন, যে লড়াই এ প্রচারকে জ্বালানি জুগিয়েছে, তা এখনও শেষ হয়নি।

বুধবার (৬ নভেম্বর) ওয়াশিংটন ডিসির হাওয়ার্ড ইউনিভার্সিটিতে বক্তব্যদানকালে কমলা হ্যারিস বলেন, ‘আজ আমি নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ফোনে তার বিজয়ের জন্য অভিনন্দন জানিয়েছি। তাকে বলেছি, আমরা তার দলকে ক্ষমতা হস্তান্তরে সহায়তা করব। আমাদের দেশে নির্বাচনে পরাজিত হলে তা মেনে নেওয়া আমাদের গণতন্ত্রের মূলনীতি।’

তিনি আরও বলেন, ‘যদিও আমি এ নির্বাচনের পরাজয় মেনে নিচ্ছি, তবে সেই লড়াই থেকে পিছু হটছি না, যা এ প্রচারাভিযানে আমাদের শক্তি জুগিয়েছিল।’

এ সময় কমলা হ্যারিস তার সমর্থকদের হতাশ না হতে আহ্বান জানান। তিনি বলেন, ‘এখন হতাশার নয়, আমাদের একতাবদ্ধ হয়ে কাজ করে যাওয়ার সময়। স্বাধীনতা ও ন্যায়বিচারের স্বার্থে সংগঠিত হওয়া এবং সম্পৃক্ত থাকার সময়।’

যুব সমর্থকদের উদ্দেশে তিনি বলেন, ‘বিধ্বস্ত হওয়া স্বাভাবিক, তবে জানবেন, সবকিছু ঠিকঠাক হবে। আমরা যখন লড়ি, আমরা জিতি— এমনটা সব সময়ই হতে পারে না। তবে এর মানে এই নয় যে আমরা হেরে যাব।’

কমলা বলেন, ‘যখনই কেউ বলবে কিছু অসম্ভব, কারণ তা আগে কখনও হয়নি, তখন তাদের কথা শুনবেন না।’

সূত্র : সিএনএন

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা