× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ইসরায়েলি বিমান হামলায় হিজবুল্লাহর শীর্ষ কমান্ডার নিহত

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৩ নভেম্বর ২০২৪ ০৯:২৫ এএম

আপডেট : ০৩ নভেম্বর ২০২৪ ১৭:০৫ পিএম

হিজবুল্লাহর শীর্ষ কমান্ডার জাফর খাদের ফাউর। ছবি : সংগৃহীত

হিজবুল্লাহর শীর্ষ কমান্ডার জাফর খাদের ফাউর। ছবি : সংগৃহীত

ইরান সমর্থিত লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর শীর্ষ কমান্ডার জাফর খাদের ফাউর ইসরায়েলি বিমান হামলায় নিহত হয়েছেন। শনিবার (২ নভেম্বর) এমনটাই দাবি করেছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)।

হিজবুল্লাহর নাসের ইউনিটে ক্ষেপণাস্ত্র ও রকেট তৎপরতা তদারকির দায়িত্বে ছিলেন ফাউর।  

আইডিএফ জানিয়েছে, লেবাননের দক্ষিণাঞ্চলের জোয়াইয়া গ্রামে ইসরায়েলি বিমান বাহিনী ফাউরকে লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে। সে হামলায় তিনি নিহত হয়েছেন। তবে এ হামলাটি কবে চালানো হয়েছিল সে বিষয়ে কিছু জানায়নি তারা।

তবে এ বিষয়ে এখনো কোনো মন্তব্য করেনি হিজবুল্লাহ।

২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলে হামলা চালায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। হামাসের সঙ্গে একাত্মতা প্রকাশ করে এরপরের দিন থেকে ইসরায়েলকে লক্ষ্য করে হামলা চালানো শুরু করে লেবাননের সশস্ত্র গোষ্ঠীটি।

গত বছরের ৮ অক্টোবর ইসরায়েলকে লক্ষ্য করে গোষ্ঠীটির প্রথম গুলি চালানোর নির্দেশের জন ফাউরকে দায়ী করেছে আইডিএফ।

একইসঙ্গে তারা গাজায় যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত লেবাননের পূর্বাঞ্চল থেকে ইসরায়েলি বেমাসরিক নাগরিক ও সেনাদের ওপর চালানো একাধিক হামলার জন্যও তাকে দায়ী করেছে। 

সূত্র : সিনহুয়া

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা