× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মোসাদের বিরুদ্ধে ইতালির তথ্য চুরির অভিযোগ

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০২ নভেম্বর ২০২৪ ০৮:৫৫ এএম

আপডেট : ০২ নভেম্বর ২০২৪ ১০:৩৬ এএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

ইতালিতে এস্পিওনাজ স্ক্যান্ডালে সম্পৃক্ত থাকার অভিযোগ এসেছে ইসরায়েলি গুপ্তচর সংস্থা মোসাদের ওপর। দেশটির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি ও একাধিক জ্যেষ্ঠ কর্মকর্তার গোপন তথ্য অবৈধভাবে আদায়ের অভিযোগের সংবাদ জানিয়েছে স্প্যানিশ সংবাদমাধ্যম ইয়েদিওথ।

 সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, মিলানে অবস্থিত একটি বেসরকারি ফার্মের সঙ্গে মোসাদ যৌথভাবে কাজ করেছে। ২০১৯-২৪ সাল পর্যন্ত তারা দেশটির নিরাপত্তা পরিষেবার সঙ্গে জড়িত ব্যক্তি বাদেও প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি ও রাজনীতিবিদদের ব্যক্তিগত তথ্য চুরি করেছে বলে জানা গেছে। 

ধারণা করা হচ্ছে, ভবিষ্যতে এসব তথ্য ব্যবহার করে তারা ইতালির সরকারকে ব্ল্যাকমেইল করতে পারে। 

স্প্যানিশ সংবাদমাধ্যমটি এ-ও জানিয়েছে, এ ঘটনায় চারজন সন্দেহভাজনকে আটক করা হয়েছে। স্থানীয় সংবাদমাধ্যম কোরিয়ের ডেলা সেরা জানিয়েছে, চারজনের মধ্যে দুজন ইসরায়েলি বলে শনাক্ত করা গেছে। তারা ইন্টেলিজেন্সের সঙ্গে জড়িত এ প্রমাণও মিলেছে। একজন জানিয়েছে, সম্প্রতি ইরানের গ্যাস আমদানির বিষয়ে ইতালির আগ্রহের বিষয়টি সম্পর্কে তারা তথ্য সংগ্রহ করছিলেন। এসব তথ্য পরবর্তীতে বিক্রি করা হবে। এ ছাড়া আরও ১২ জনের বিরুদ্ধে তদন্ত কার্যক্রম চলছে। সাইবার সিকিউরিটি বিশেষজ্ঞরা জানিয়েছেন, ইতালির মন্ত্রিসভার অভ্যন্তরীণ নেটওয়ার্ক হ্যাক করে তারা তথ্য চুরি করেছে। ইতালির সংবাদমাধ্যম এ ঘটনাকে বড় ষড়যন্ত্র হিসেবে আখ্যা দিয়েছে। 

মোসাদের এই কার্যক্রমের খবরে তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি। তিনি মোসাদের এই সম্পৃক্ততাকে ‘অগ্রহণযোগ্য’ এবং ‘গণতন্ত্রের বিরুদ্ধে হুমকি’ বলে আখ্যা দিয়েছেন। এ ঘটনার পর ইতালির প্রতিরক্ষামন্ত্রী গুইদো ক্রোসেটো পার্লামেন্টে জরুরি অধিবেশনের আহ্বান জানিয়েছেন।

সূত্র : ইয়েদিওথ

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা