× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

যুক্তরাষ্ট্রের নির্বাচনের আগেই ইসরায়েল-হিজবুল্লাহর মধ্যে যুদ্ধবিরতি ‘সম্ভব’

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ৩১ অক্টোবর ২০২৪ ১২:৪৪ পিএম

আপডেট : ৩১ অক্টোবর ২০২৪ ১৪:৫৪ পিএম

লেবাননের প্রধানমন্ত্রী নাজিব মিকাতি। ছবি : সংগৃহীত

লেবাননের প্রধানমন্ত্রী নাজিব মিকাতি। ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্রের ৫ নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনের আগেই ইসরায়েল-হিজবুল্লাহর মধ্যে যুদ্ধবিরতি সম্ভব। বুধবার (৩০ অক্টোবর) যুক্তরাষ্ট্রের দূত আমোস হোচস্টেইনের সঙ্গে ফোনালাপের সময় এমনটাই ইঙ্গিত পাওয়ার কথা জানিয়েছেন লেবাননের প্রধানমন্ত্রী নাজিব মিকাতি।

ইসরায়েল-হিজবুল্লাহ যুদ্ধ তীব্র আকার ধারণ করেছে। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতাকারীরা তাদের মধ্যে যুদ্ধবিরতির একটি প্রস্তাব নিয়ে কাজ করছেন। এ চলমান যুদ্ধবিরতির প্রচেষ্টার মধ্যেই নাজিব মিকাতি এ তথ্য জানালেন।

বুধবার লেবাননের সম্প্রচারমাধ্যম আল-জাদেদকে দেওয়া সাক্ষাৎকারে মিকাতি জানিয়েছেন, ফোনালাপের সময় আগামী কয়েক দিনের মধ্যে বিশেষ করে ৫ নভেম্বরের আগে, একটি যুদ্ধবিরতিতে পৌঁছানো যেতে পারে এমন সম্ভাবনার প্রতি ইঙ্গিত দিয়েছেন যুক্তরাষ্ট্রের এ দূত।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার সাংবাদিকদের জানিয়েছেন, হিজবুল্লাহর সঙ্গে যুদ্ধবিরতির শর্ত নিয়ে আলোচনা করতে আমোস হোচস্টেইন ইসরায়েলে যাচ্ছেন।

এদিকে যুদ্ধবিরতির চেষ্টার মধ্যেই ইসরায়েলি সামরিক বাহিনী লেবাননে তাদের হামলা অব্যাহত রেখেছে।

সূত্র : রয়টার্স, এএফপি

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা