× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ভারতে মন্দির উৎসবে ভয়াবহ আতশবাজি দুর্ঘটনায় দেড় শতাধিক আহত

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৯ অক্টোবর ২০২৪ ১০:০৭ এএম

আপডেট : ২৯ অক্টোবর ২০২৪ ১৫:১৬ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

ভারতের কেরালার কাসারগড় জেলার একটি মন্দিরে আতশবাজি দুর্ঘটনায় ১৫০ জনের বেশি মানুষ আহত হয়েছে। তাদের মধ্যে আটজনের অবস্থা গুরুতর। মঙ্গলবার (২৯ অক্টোবর) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে এ বিষয়ে জানানো হয়েছে।

পুলিশ জানিয়েছে, সোমবার মধ্যরাতে নীলস্বরামের কাছে আঞ্জুয়াম্বালাম বীরারকভ মন্দিরে উৎসব চলাকালে এ ভয়াবহ দুর্ঘটনাটি ঘটে।

স্থানীয় সংবাদমাধ্যমের খবরে জানানো হয়েছে, আহতের মধ্যে নারী ও শিশুও রয়েছে। আহতদের কাসারগড়, কান্নুর ও ম্যাঙ্গালুরুর বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।

মঙ্গলবার ডিস্ট্রিক্ট কালেক্টর ইনবাসেকর কে জানিয়েছেন, গুরুতর আহতদের শরীরের ৮০ শতাংশ পুড়ে গেছে।

পুলিশ ধারণা করছে, বীরারকভ মন্দিরের দেয়ালের কাছে আতশবাজি সংরক্ষণাগারে আগুন লেগে ই দুর্ঘটনাটি ঘটেছে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, একটি পটকা হঠাৎ চাদর-বাঁধানো আতশবাজি সংরক্ষণাগারে আঘাত হানে। যার পাশেই নারী, শিশুসহ বিপুলসংখ্যক মানুষ ‘থেইয়াম’ দেখতে ভিড় জমিয়েছিল।

ইনবাসেকর কে বলেছেন, ‘ প্রাথমিক তদন্তে জানা গেছে, আতশবাজি সংরক্ষণাগার ও যেখানে পটকা ফাটানো হচ্ছিল সে জায়গাটি কাছাকাছি ছিল। তবে দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে। দুর্ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহ করা হয়েছে। এ ঘটনায় একটি মামলা হয়েছে।’

পুলিশ একটি মামলা দায়ের করেছে। মন্দির কর্তৃপক্ষকে হেফাজতে নেওয়া হয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা