× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পথচারীকে ঘুষি, লেবার পার্টি থেকে ব্রিটিশ এমপি বরখাস্ত

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৮ অক্টোবর ২০২৪ ১৬:৫০ পিএম

আপডেট : ২৮ অক্টোবর ২০২৪ ১৭:২০ পিএম

বরখাস্ত ব্রিটিশি এমপি মাইক এইমসবারি। ছবি : দ্য নিউজ ইন্টারন্যাশনাল

বরখাস্ত ব্রিটিশি এমপি মাইক এইমসবারি। ছবি : দ্য নিউজ ইন্টারন্যাশনাল

ব্রিটেনের ক্ষমতাসীন লেবার পার্টির এক এমপিকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। পথচারীকে ঘুসি মারার অভিযোগে রবিবার (২৭ অক্টোবর) তার বিরুদ্ধে এই পদক্ষেপ নেওয়া হয়। 

লেবার পার্টির এক মুখপাত্র জানিয়েছেন, ৫৫ বছর বয়সি অভিযুক্ত আইনপ্রণেতার নাম মাইক এইমসবারি। তিনি উত্তর পশ্চিম ইংল্যান্ডের রুনকর্ন ও হেলসবি অঞ্চলের প্রতিনিধি।

ওই মুখপাত্র আরও বলেছেন, যেহেতু তদন্ত চলমান আছে, তাই এইমসবারির সদস্যপদ প্রশাসনিকভাবে স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তদন্তের ফলাফলের ভিত্তিতে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। তদন্তকাজে পুলিশকে এইমসবারি সহায়তা করছেন বলেও জানান তিনি।  

সিসিটিভি ফুটেজে দেখা যায়, এক ব্যক্তির সঙ্গে কথা বলতে বলতে অকস্মাৎ ঘুসি মেরে বসেন এইমসবারি। ওই ব্যক্তি মাটিতে পড়ে যাওয়ার পরেও ক্রমাগত আঘাত করে যান তিনি।

ধারণকৃত অপর এক ভিডিওতে ফ্রেমের বাইরের কারও উদ্দেশে চিৎকার করতে দেখা যায় এইমসবারিকে। তিনি বলছিলেন, ‘আর কোনো দিন এমপিকে হুমকি দেওয়ার দুঃসাহস করবেন না।’

ঘুসি মারার ভিডিও ছড়িয়ে পড়ার আগেই, শনিবার এক বিবৃতি দিয়েছিলেন বরখাস্ত এমপি। তিনি বলেছিলেন, শুক্রবার রাতে বন্ধুদের সঙ্গে থাকাকালীন ওই পথচারী তাকে বিভিন্নভাবে হুমকিধমকি দিতে থাকেন। বিপদের আশঙ্কাতেই প্রতিক্রিয়া জানিয়েছেন তিনি। এইমসবারি দাবি করেন, ঘটনার বিষয়ে তিনি নিজে থেকেই পুলিশকে অবহিত করেছেন।

তিনি আরও বলেছেন, ‘জনসম্মুখে আমি আর কোনো মন্তব্য করব না। তবে বলে রাখছি, তদন্তকাজে আমি আন্তরিকভাবে সহায়তা করব।’

বহিষ্কৃত হওয়ার পর প্রতিক্রিয়া জানতে চেয়ে এইমসবারির সঙ্গে যোগাযোগের চেষ্টা করছেন সংবাদকর্মীরা। তবে তাৎক্ষণিকভাবে সাড়া দেননি তিনি।

সূত্র : রয়টার্স

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা