× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

গাজায় মিসরের যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান নেতানিয়াহুর

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৮ অক্টোবর ২০২৪ ১৫:৩২ পিএম

আপডেট : ২৮ অক্টোবর ২০২৪ ১৫:৪৩ পিএম

গাজায় মিসরের দুই দিনের যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন নেতানিয়াহু। ছবি : সংগৃহীত

গাজায় মিসরের দুই দিনের যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন নেতানিয়াহু। ছবি : সংগৃহীত

গাজায় মিসরের দুই দিনের যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। রবিবার (২৭ অক্টোবর) যুদ্ধবিরতির নতুন এই প্রস্তাব ঘোষণা করেন মিসরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি। ইসরায়েলি গণমাধ্যম এ তথ্য নিশ্চিত করেছে।

রবিবার রাজধানী কায়রোতে আলজেরিয়ার প্রেসিডেন্ট আবদেলমাদজিদ তেবোউনের সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে সিসি বলেন, ‘আমরা কয়েকজন ফিলিস্তিনি বন্দির বিনিময়ে চারজন ইসরায়েলি জিম্মিকে মুক্তি দেওয়ার জন্য গাজা উপত্যকায় দুই দিনের যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছিলাম। তারপর ১০ দিনের মধ্যে একটি স্থায়ী যুদ্ধবিরতিতে পৌঁছাতে আলোচনা চালিয়ে যাওয়ার কথা ছিল।’ 

কিন্তু মিসরের এই দুই দিনের যুদ্ধবিরতির প্রস্তাব ইসরায়েলের বেশিরভাগ মন্ত্রী সমর্থন করলেও নেতানিয়াহুর বিরোধিতায় তেলআবিব তা প্রত্যাখ্যান করেছে। নেতানিয়াহু বলেছেন, হামলার মধ্যেই আলোচনা চলবে। ইসরায়েলের চ্যানেল টুয়েলভ জানিয়েছে এ তথ্য।

ইসরায়েলের নিরাপত্তা সংস্থাও এই প্রস্তাবকে সমর্থন দিয়েছে বলে নিশ্চিত করেছে টেলিভিশন চ্যানেলটি।

ইসরায়েলের অনুমান, তাদের প্রায় ১০১ জন নাগরিক এখনও গাজায় ফিলিস্তিনি গোষ্ঠী হামাসের হাতে বন্দি রয়েছে। এর মধ্যে ঘনবসতিপূর্ণ এলাকাজুড়ে নির্বিচারে ইসরায়েলের বিমান হামলায় তাদের মধ্যে অনেকেই নিহত হয়েছে বলে আশঙ্কা তাদের।

এর আগেও যুদ্ধবিরতি নিশ্চিত করতে এবং বন্দি বিনিময় চুক্তি করতে মার্কিন যুক্তরাষ্ট্র, মিসর এবং কাতারের নেতৃত্বে নেওয়া বেশ কয়েকবারের উদ্যোগ ব্যর্থ হয়েছে।

অবিলম্বে যুদ্ধবিরতির দাবি জানিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের একটি প্রস্তাব সত্ত্বেও গত অক্টোবর থেকে গাজায় অভিযান চালাচ্ছে ইসরায়েল।

স্থানীয় স্বাস্থ্য কর্তৃপক্ষের মতে, প্রায় ৪৩ হাজার ফিলিস্তিনি নিহত হয়েছে। যাদের বেশিরভাগই নারী এবং শিশু। আহত প্রায় লক্ষাধিক। 

সূত্র : আনাদোলু এজেন্সি

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা