× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

তাইওয়ানে যুক্তরাষ্ট্রের অস্ত্র বিক্রি, চীনের হুংকার

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৮ অক্টোবর ২০২৪ ১১:০৫ এএম

আপডেট : ২৮ অক্টোবর ২০২৪ ১২:০৫ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

তাইওয়ানকে বরাবরই নিজেদের অংশ দাবি করে আসছে চীন। তবে এমন দাবি মানতে নারাজ দ্বীপটির প্রশাসন। লাই চিং তে সরকার তাইওয়ানের ক্ষমতায় আসার পর সে উত্তেজনা বেড়েছে কয়েক গুণ। এমন অবস্থায় বিদেশি কোনো রাষ্ট্রকে তাইওয়ান ইস্যুতে নাক না গলাতে হুঁশিয়ার করে আসছে চীন। এমন পরিস্থিতিতে তাইওয়ানের কাছে অস্ত্র বিক্রি করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। আর তাতেই গর্জে উঠেছে চীন।

রবিবার (২৭ অক্টোবর) আলজাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, তাইওয়ানের কাছে যুক্তরাষ্ট্রের সবশেষ চালান অস্ত্র বিক্রির নিন্দা জানিয়েছে চীন। দেশটি তাইওয়ানকে নিজেদের ভূখণ্ড দাবি করে জানিয়েছে, সার্বভৌমত্ব নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা নেওয়া হবে।

এশিয়া প্যাসিফিক অঞ্চলে চীনের ক্রমবর্ধমান সামরিক শক্তি মোকাবিলা করার প্রচেষ্টার অংশ হিসেবে মার্কিন পররাষ্ট্র দপ্তর শুক্রবার তাইওয়ানের জন্য ২ বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রির প্যাকেজ অনুমোদন করেছে। এ প্যাকেজের মধ্যে উন্নত সারফেস-টু-এয়ার মিসাইল সিস্টেম এবং রাডার ব্যবস্থাও রয়েছে।

মার্কিন প্রেসিডেন্ট বাইডেন প্রশাসন এ অঞ্চলে চীনের ক্রমবর্ধমান সামরিক ও অর্থনৈতিক দৃঢ়তা মোকাবিলা করার জন্য বৈদেশিক নীতিকে গুরুত্ব দিচ্ছেন। এমনকি তিনি বেইজিংয়ের ওপর বাণিজ্য বিধিনিষেধ বজায় রেখে এ অঞ্চলে সামরিক জোট গঠনেরও চেষ্টা করছেন।

তাইওয়ানের কাছে অস্ত্র বিক্রির এ বিষয়টি মার্কিন কংগ্রেসের অনুমোদনের অপেক্ষায় রয়েছে। অনুমোদনের পর এগুলো মার্কিন বিমান বাহিনী থেকে সরবরাহ করা হবে।

তাইপের প্রতিরক্ষা মন্ত্রণালয় শনিবার (২৬ অক্টোবর) চালান অনুমোদনের জন্য আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছে। তারা বলেছে, এটি সেনাবাহিনীর প্রতিরক্ষাব্যবস্থা উন্নত করতে এবং তাইওয়ান প্রণালিজুড়ে যৌথভাবে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে সহায়তা করবে।

অন্যদিকে এর প্রতিক্রিয়া জানিয়েছে চীন। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় শনিবার গভীর রাতে বিবৃতিতে জানিয়েছে, সর্বশেষ অস্ত্র চালান চীনের সার্বভৌমত্ব ও নিরাপত্তা স্বার্থকে গুরুতরভাবে লঙ্ঘন করেছে। এটি চীন-মার্কিন সম্পর্ক মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করবে এবং প্রণালিতে শান্তি ও স্থিতিশীলতা বিপন্ন করবে।

মন্ত্রণালয়ের এক মুখপাত্র বলেন, চীন এমন পদক্ষেপের তীব্র নিন্দা জানায়। বেইজিং জাতীয় সার্বভৌমত্ব, নিরাপত্তা এবং আঞ্চলিক অখণ্ডতা রক্ষা করার জন্য প্রয়োজনীয় সব ব্যবস্থা নেবে।

বেইজিং গণতান্ত্রিক এ দ্বীপের চারপাশে প্রায় প্রতিদিনই ফাইটার জেট, ড্রোন এবং যুদ্ধজাহাজের মহড়া চালিয়ে যাচ্ছে। চলতি মাসেও তারা বিরাট পরিসরে এ অঞ্চলে মহড়া চালিয়েছে।

আলজাজিরা জানিয়েছে, চলতি মাসের শুরুর দিকে এক দিনে তাইওয়ান তাদের আকাশসীমায় রেকর্ড ১৫৩টি চীনা যুদ্ধবিমান শনাক্ত করেছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা