× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

জাপানে ক্ষমতাসীন লিবারেল ডেমোক্র্যাটিক পার্টি সংখ্যাগরিষ্ঠতা হারাল

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৮ অক্টোবর ২০২৪ ১০:৩৬ এএম

আপডেট : ২৮ অক্টোবর ২০২৪ ১৪:০৭ পিএম

এলডিপি নেতা শিগেরু ইশিবা। ছবি : বিবিসি নিউজ

এলডিপি নেতা শিগেরু ইশিবা। ছবি : বিবিসি নিউজ

জাপানের পার্লামেন্টের নিম্নকক্ষের ভোটে সংখ্যাগরিষ্ঠতা হারাল ক্ষমতাসীন দল লিবারেল ডেমোক্র্যাটিক পার্টি (এলডিপি)। প্রাদেশিক নির্বাচনে এক দশকের মধ্যে দলটির সবচেয়ে খারাপ ফল এটি। এমনকি জোট হিসেবেও সংখ্যাগরিষ্ঠতা ধরে রাখতে পারেনি এলডিপি। এক প্রতিবেদনে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি নিউজ এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, সবশেষ তথ্যানুযায়ী, পার্লামেন্টের নিম্নকক্ষে এলডিপি ও কোমেই জোট পেয়েছে ২০৮ আসন। অন্যদিকে বিরোধী দলগুলোর সম্মিলিত আসনসংখ্যা ২৩৫। পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতা পেতে প্রয়োজন ২৩৩ আসন।

স্থানীয় সময় (২৭ অক্টোবর) রবিবার সকাল ৭টায় শুরু হওয়া ভোট গ্রহণ চলে রাত ৮টা পর্যন্ত। নির্বাচনে ২ কোটি ৯ লাখ ৫৫ হাজার ভোটার ভোট দিয়েছে। ভোটগ্রহণ শেষ হওয়ার পরই শুরু হয় গণনা। একে একে প্রকাশ হতে থাকে ফল।

জাপানের রাষ্ট্রীয় গণমাধ্যমের তথ্য বলছে, দেশটির পার্লামেন্টের নিম্নকক্ষে মোট আসন ৪৬৫টি। সংখ্যাগরিষ্ঠতা পেতে প্রয়োজন ২৩৩টি। গতবার এলডিপি একাই পেয়েছিল ২৪৭ আসন।

তবে এবার জোট হয়েও নির্দিষ্ট আসন পাচ্ছে না এলডিপি ও কোমেই। অন্যদিকে বিরোধী দলগুলোর সম্মিলিত আসনসংখ্যা গতবারের চেয়ে অনেক বেশি। সবচেয়ে ভালো অবস্থানে প্রধান বিরোধী দল সিপিডি।

উল্লেখ্য, ভোটের আনুষ্ঠানিক ফলাফলের মধ্য দিয়ে প্রধানমন্ত্রী শিগেরু ইশিবা তার নিজের অবস্থান ধরে রাখতে পারবেন কি না, তা নিয়ে সংশয় রয়েছে। বিশ্লেষকদের ধারণা, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর তিনিই হতে পারেন সবচেয়ে কম সময় ধরে দায়িত্ব পালন করা জাপানের প্রধানমন্ত্রী।

সূত্র : বিবিসি

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা