× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

অবৈধ ভারতীয় অভিবাসীদের ফেরত পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৮ অক্টোবর ২০২৪ ১০:২৭ এএম

আপডেট : ২৮ অক্টোবর ২০২৪ ১১:০০ এএম

অবৈধ ভারতীয় অভিবাসীদের ফেরত পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্রে অবস্থানরত ভারতীয় অবৈধ অভিবাসীদের চার্টার্ড ফ্লাইটে ফেরত পাঠিয়েছে দেশটির সরকার। যুক্তরাষ্ট্রে বসবাসের কোনো বৈধ কাগজপত্র না থাকায় তাদের ফেরত পাঠানো হয়েছে বলে জানিয়েছে ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি (ডিএইচএস)।

ভারতীয় সংবাদমাধ্যম হিন্দু জানিয়েছে, স্থানীয় সময় গত শুক্রবার এ নিয়ে বিবৃতি প্রকাশ করে ডিএইচএস। তাতে বলা হয়, ২২ অক্টোবর এসব ভারতীয়কে দেশে ফেরত পাঠানো হয়।

কয়েকটি সূত্রের বরাতে এএনআই বলছে, অভিবাসী নীতিতে আরও কঠোর হচ্ছে আমেরিকা ও ভারত। ভারতীয়দের মধ্যে যারা অবৈধ তাদের ফেরত পাঠাচ্ছে আমেরিকা। তাতে সায় রয়েছে ভারত সরকারেরও। কয়েক বছর ধরেই এভাবে পাঠানো হচ্ছে ভারতীয়দের।

সূত্রটি বলছেন, আমেরিকায় থাকা অবৈধ ভারতীয়দের বিশেষ বার্তা দিতেই এ পদক্ষেপ নেওয়া হয়েছে যাতে সবাই বৈধ অভিবাসী হয়ে যায়। তবে ডিএইচএস থেকে প্রকাশিত বিবৃতিতে ঠিক কতজনকে এবার আমেরিকা থেকে ফেরত পাঠানো হলো, তা উল্লেখ করা হয়নি।

উল্লেখ্য, গত জুন থেকে এ পর্যন্ত ১ লাখ ৬০ হাজার অবৈধ অভিবাসীকে দেশ থেকে ফেরত পাঠিয়েছে আমেরিকা। এ জন্য ৪৯৫টি ফ্লাইট পরিচালনা করা হয়েছে। এদের মধ্যে ভারতসহ বিশ্বের ১৪৫টি দেশের নাগরিক রয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা