× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ইরানে ইসরায়েলি হামলা

আগামীকাল বৈঠকে বসছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৭ অক্টোবর ২০২৪ ১৫:৫৮ পিএম

আপডেট : ২৭ অক্টোবর ২০২৪ ১৬:২১ পিএম

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ছবি : সংগৃহীত

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ছবি : সংগৃহীত

ইসরায়েলি হামলা নিয়ে আলোচনার জন্য জাতিসংঘ নিরাপত্তা পরিষদে জরুরি বৈঠকের আহ্বান জানিয়েছে ইরান। এ অনুরোধের পরিপ্রেক্ষিতে সোমবার এ বিষয়ে বৈঠকে বসতে যাচ্ছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ। রবিবার (২৭ অক্টোবর) সংবাদমাধ্যম আলজাজিরার প্রতিবেদনে এ বিষয়ে জানানো হয়েছে।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি জানিয়েছেন, তিনি ইরানের ওপর ইসরায়েলি হামলার নিন্দা জানিয়ে জাতিসংঘ মহাসচিক আন্তনিও গুতেরেসকে একটি চিঠি লিখেছেন। একইসঙ্গে চিঠিতে এ বিষয়ে অবিলম্বে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের অধিবেশন ডাকার আহ্বানও জানিয়েছেন তিনি।

ইরান দাবি করেছে, ইসরায়েল আন্তর্জাতিক আইনের লঙ্ঘন করেছে। ইরানের ওপর ইসরায়েলের প্রথম সরাসরি ক্ষেপণাস্ত্র হামলায় দেশটির সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতা ক্ষুণ্ণ হয়েছে। 

জাতিসংঘে নিযুক্ত ইসরায়েলের রাষ্ট্রদূত ড্যানি ড্যানন বলেছেন,‘জাতিসংঘ নিরাপত্তা পরিষদে জরুরি বৈঠক আহ্বানের এই পদক্ষেপ আমাদের ক্ষতি করার জন্য ইরানের আরেকটি প্রচেষ্টা। এবার রাজনৈতিক অঙ্গনে এই প্রচেষ্টা করা হয়েছে।’ 

ইসরায়েলের আন্তর্জাতিক আইন লঙ্ঘনের বিষয়ে ইরানের দাবিও প্রত্যাখ্যান করে দিয়েছেন ইসরায়েলের এই রাষ্ট্রদূত। 

সূত্র : আলজাজিরা

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা