× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মেক্সিকোতে সড়ক দুর্ঘটনায় নিহত ২৪

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৭ অক্টোবর ২০২৪ ১১:৩৭ এএম

আপডেট : ২৭ অক্টোবর ২০২৪ ১২:২৩ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

মেক্সিকোর মধ্যাঞ্চলীয় জাকাটেকাস রাজ্যে একটি যাত্রীবাহী বাস ও ট্রাক্টর-ট্রেইলারের সংঘর্ষে অন্তত ২৪ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরও পাঁচজন। শনিবার (২৬ অক্টোবর) দেশটির স্থানীয় কর্তৃপক্ষ এ বিষয়ে জানিয়েছে।  

ন্যাশনাল গার্ডের সমন্বয়ক যুয়ান মানরিকেজ জানিয়েছেন, ভূট্টা পরিবহনকারী ট্রাক থেকে ট্রেলারটি বিচ্ছিন্ন হয়ে যায়। পিছন থেকে আসা যাত্রীবাহী বাসের সঙ্গে ট্রাক্টর-ট্রেলারটির ধাক্কা লাগে। যাতে বাসটি ডান পাশে উল্টে গিয়ে এ মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে।

জাকাটেকাস সরকারের সেক্রেটারি জেনারেল রদ্রিগো রেয়েস এক ভিডিও বিবৃতিতে জানিয়েছেন,বাসটি পশ্চিমাঞ্চলীয় নায়ারিত রাজ্যের টেপিক থেকে উত্তরাঞ্চলীয় চিহুহুয়া রাজ্যের সিউদাদ জুয়ারেজের উদ্দেশে যাত্রা করছিল। এই দুর্ঘটনার পর তিনি ভ্রমণকারীদের বন্ধ থাকা মহাসড়কটি এড়িয়ে চলার পরামর্শ দিয়েছেন। 

তিনি আরও জানিয়েছেন, আহতরা মেক্সিকান সোশ্যাল সিকিউরিটি ইন্সটিটিউটে চিকিৎসাধীন রয়েছেন।

রেয়েস বলেছেন,‘এই মর্মান্তিক দুর্ঘটনায় যারা প্রিয়জনকে হারিয়েছেন তাদের সবার প্রতি আমরা গভীর সমবেদনা জানাচ্ছি।’ তিনি আর জানিয়েছেন, জাকাটেকাসের গভর্নর ডেভিড মনরিয়াল স্টেট ভিক্টিমস অ্যাসিস্টেন্স কমিশনকে ক্ষতিগ্রস্ত যাত্রীদের সহায়তার নির্দেশ দিয়েছেন।

দেশটিতে সড়ক দুর্ঘটনা মৃত্যুর একটি প্রধান কারণ। ম্যাক্সিকোর জাতীয় পরিসংখ্যান ও ভূগোল ইন্সটিটিউটের তথ্যানুযায়ী, ২০২৩ সালে ম্যাক্সিকোর শহর ও শহরতলিতে ৩ লাখ ৮১ হাজার সড়ক দুর্ঘটনার ঘটনা ঘটেছে। এতে ৪ হাজার ৮০০ জনের বেশি নিহত হয়েছেন। আহত হয়েছেন প্রায় ৯০ হাজার ৫০০ জন। 

সূত্র : সিনহুয়া, রয়টার্স
শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা