× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

গাজায় যুদ্ধবিরতি ইরানের সঙ্গে উত্তেজনা কমিয়ে আনবে : অস্টিন

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৭ অক্টোবর ২০২৪ ০৯:২৭ এএম

যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন। ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন। ছবি : সংগৃহীত

গাজায় যুদ্ধবিরতি ইরান ও ইসরায়েলের মধ্যকার উত্তেজনা কমিয়ে আনতে পারে। গ্যালেন্টকে এমনটাই বলেছেন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন। রবিবার (২৭ অক্টোবর) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার প্রতিবেদনে এ বিষয়ে জানানো হয়েছে।  

শুক্রবার মধ্যরাতে ইরানে ইসরায়েলি হামলার পর অস্টিন তার ইসরায়েলি প্রতিপক্ষের সঙ্গে হওয়া আলোচনার বিষয়ে আরও বিস্তারিত জানিয়েছেন। 

অস্টিন সামাজিক মাধ্যম এক্সের একটি পোস্টে লিখেছেন,‘ইরানের ইসরায়েলি হামলার জবাব দেওয়ার মতো ভুল করা উচিত না। জবাব না দিয়ে এই পাল্টাপাল্টি হামলার সমাপ্তি চিহ্নিত করা উচিত।’

এই বক্তব্যের মাধ্যমে অস্টিন আবারো ইসরায়েলের জন্য যুক্তরাষ্ট্রের ‘লৌহবর্ম’ নিশ্চিত করেছে। তিনি গ্যালটকে আরও বলেছেন,‘উত্তেজনা কমিয়ে আনতে কূটনীতির সুযোগ রয়েছে। আর এর মধ্যে গাজায় জিম্মি মুক্তি ও যুদ্ধবিরতির চুক্তি, ইসরায়েল ও লেবানন উভয় দেশের সীমান্তের বাসিন্দাদের তাদের বাড়িতে নিরাপদে ফিরে যাওয়ার অনুমতি দেওয়ার চুক্তি রয়েছে।’

সূত্র : আলজাজিরা

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা