× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

এবার জনমত সমীক্ষায় এগিয়ে ট্রাম্প

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৫ অক্টোবর ২০২৪ ১৩:০৩ পিএম

আপডেট : ২৫ অক্টোবর ২০২৪ ১৬:০৮ পিএম

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (বাঁ দিকে) ও ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস । ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (বাঁ দিকে) ও ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস । ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্রের আগামী নির্বাচনকে কেন্দ্র করে হওয়া সর্বশেষ জনমত সমীক্ষায় ডেমোক্রেটদের প্রেসিডেন্ট প্রার্থী কমলা হ্যারিসকে পেছনে ফেলে দিয়েছেন রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার (২৫ অক্টোবর) দেশটির সংবাদপত্র ওয়াল স্ট্রিট জার্নালে প্রকাশিত জনমত সমীক্ষায় এ তথ্য উঠে এসেছে।  

আগামী ৫ নভেম্বর যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচন হতে চলেছে। দেশটির প্রেসিডেন্ট জো বাইডেন নির্বাচনী দৌঁড় থেকে সরে দাঁড়ানোর পর প্রথম দিকের জনমত জরিপগুলোয় দেশটির সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এগিয়ে ছিলেন। তবে পরবর্তীতে হওয়া অধিকাংশ জরিপে এগিয়ে ছিলেন কমলা। সাম্প্রতিক সমীক্ষাগুলোতেও তিনিই এগিয়ে আছেন। তবে সর্বশেষ জনমত সমীক্ষায় তাকে পিছনে ফেলে দিয়েছেন ট্রাম্প। যার ফলে এবারের প্রেসিডেন্ট নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াইয়ের সম্ভাবনা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে।

ওই জনমত সমীক্ষার রিপোর্ট অনুযায়ী, যুক্তরাষ্ট্রের ৪৭ শতাংশ ভোটদাতা হোয়াইট হাউসের সাবেক বাসিন্দা ট্রাম্পকে প্রেসিডেন্ট পদের জন্য সমর্থন করেন। অন্যদিকে, বর্তমান ভাইস প্রেসিডেন্ট কমলার প্রতি ৪৫ শতাংশ ভোটার সমর্থন জানিয়েছেন। বাকি ৮ শতাংশ ভোট লিবারেটারিয়ান পার্টি, গ্রিন পার্টি-সহ বিভিন্ন দল ও নির্দলীয় প্রার্থীদের পক্ষে গিয়েছে। গত ১৯ থেকে ২২ অক্টোবর পর্যন্ত দেড় হাজার ভোটারকে নিয়ে এ জনমত সমীক্ষাটি চালিয়েছিল ওয়াল স্ট্রিট জার্নাল।

সমীক্ষার রিপোর্ট অনুযায়ী, শুধু দুইজনের মধ্যে প্রতিদ্বন্দ্বিতার ক্ষেত্রেও এগিয়ে আছেন ট্রাম্প। প্রতিদ্বন্দ্বিতার ক্ষেত্রে ট্রাম্প ৪৯ শতাংশ ভোটদাতার সমর্থন পেয়েছেন। কমলা পেয়েছেন ৪৬ শতাংশের সমর্থন। 

বুধবার রয়টার্স-ইপসোস প্রকাশিত জনমত সমীক্ষা প্রতিবেদন জানিয়েছিল, কমলাকে ৪৬ শতাংশ ও ট্রাম্পকে ৪৩ শতাংশ আমেরিকান ভোটদাতা ‘পছন্দের প্রেসিডেন্ট’ হিসাবে চিহ্নিত করেছেন। চলতি সপ্তাহের শুরুর দিকে ইমারসন কলেজ ও এবিসি নিউজ, সিবিএস নিউজে প্রকাশিত রিপোর্টেও এগিয়ে ছিলেন কমলা। একমাত্র ফক্স নিউজের একটি জনমত সমীক্ষায় জানানো হয়েছিল, কমলার চেয়ে ট্রাম্প ২ পয়েন্টে এগিয়ে। ট্রাম্পের সমর্থন ৫০ শতাংশ আর কমলার ৪৮ শতাংশ।

সূত্র : আনন্দবাজার পত্রিকা

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা