× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ব্রিকস শীর্ষ সম্মেলন

বিশ্বের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠানগুলো সংস্কারের আহ্বান নরেন্দ্র মোদির

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৩ অক্টোবর ২০২৪ ১৯:২৪ পিএম

আপডেট : ২৩ অক্টোবর ২০২৪ ১৯:৫০ পিএম

রাশিয়ার কাজানে ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ছবি : রয়টার্স

রাশিয়ার কাজানে ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ছবি : রয়টার্স

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, নয়াদিল্লি যুদ্ধ নয়, কূটনীতি ও সংলাপ সমর্থন করে। পশ্চিম এশিয়া ও ইউক্রেনে চলমান সংঘাতের মধ্যেই এই মন্তব্য করলেন তিনি। বৈশ্বিক বিভিন্ন শীর্ষস্থানীয় প্রতিষ্ঠানে সংস্কারেরও আহ্বান জানান ভারতের প্রধানমন্ত্রী। 

বুধবার (২৩ অক্টোবর) রাশিয়ার কাজানে ১৬ তম ব্রিকস শীর্ষ সম্মেলনে ভাষণ দেওয়ার সময় এ আহ্বান জানান নরেন্দ্র মোদি। এ সময় সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্য অর্থায়ন ও সহিংসতার বিরুদ্ধে লড়াইয়ে বিশ্বব্যাপী সহযোগিতারও আহ্বান জানান তিনি।

মোদি বলেন, ‘সন্ত্রাসবাদী কর্মকাণ্ডে অর্থায়নের বিরুদ্ধে লড়াই করতে, আমাদের অবশ্যই সংকল্প এবং ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। এই ধরনের গুরুতর ইস্যুতে দ্বৈত অবস্থানের (ডাবল স্ট্যান্ডার্ড) কোনো জায়গা নেই। দেশে দেশে তরুণদের মধ্যে মৌলবাদ প্রতিরোধে আমাদের সক্রিয়ভাবে পদক্ষেপ নিতে হবে।’

মোদি ১৬ তম ব্রিকস শীর্ষ সম্মেলনের সবকটি অধিবেশনেই অংশ নেবেন। বুধবার (২৩ অক্টোবর) চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে তার একটি গুরুত্বপূর্ণ দ্বিপক্ষীয় বৈঠক করার কথা রয়েছে। এটি হবে পাঁচ বছরের মধ্যে এই দুই নেতার প্রথম আনুষ্ঠানিক বৈঠক।

ব্রিকস শীর্ষ সম্মেলনে বক্তৃতায়, প্রধানমন্ত্রী মোদি মূল্যস্ফীতি, খাদ্য নিরাপত্তা এবং সাইবার হুমকির মতো বৈশ্বিক চ্যালেঞ্জগুলো তুলে ধরেন। 

মুদ্রাস্ফীতি রোধ করা এবং খাদ্য ও জ্বালানি নিরাপত্তা, স্বাস্থ্য নিরাপত্তা এবং পানি নিরাপত্তা নিশ্চিত করা বিশ্বের সব দেশের জন্য অগ্রাধিকারের বিষয় বলে জানান মোদি। ব্রিকস অংশীদারদের বৈশ্বিক বিভিন্ন প্রতিষ্ঠানে সংস্কারের জন্য সম্মিলিতভাবে আওয়াজ তোলারও আহ্বান জানান ভারতের প্রধানমন্ত্রী। 

তিনি বলেন, ব্রিকস সদস্য দেশগুলোকে অবশ্যই নিরাপদ এবং সুরক্ষিত কৃত্রিম বুদ্ধিমত্তাসহ সাইবার নিরাপত্তার বিধিবিধান মেনে চলতে হবে।

ব্রিকস জোটের সদস্য দেশ ১০টি। এগুলো হলো চীন, রাশিয়া, ভারত, ব্রাজিল, দক্ষিণ আফ্রিকা, ইরান, সৌদি আরব, মিসর, সংযুক্ত আরব আমিরাত ও ইথিওপিয়া।

সূত্র : ইন্ডিয়া টুডে


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা