× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

যৌথ সামরিক মহড়ার পরিকল্পনা করছে ইরান-সৌদি

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৩ অক্টোবর ২০২৪ ১২:৪৯ পিএম

আপডেট : ২৩ অক্টোবর ২০২৪ ১৪:৩৫ পিএম

সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান আল সৌদির সঙ্গে করমর্দন করছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। ২ অক্টোবর কাতারের রাজধানী দোহা থেকে তোলা। ছবি : সংগৃহীত

সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান আল সৌদির সঙ্গে করমর্দন করছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। ২ অক্টোবর কাতারের রাজধানী দোহা থেকে তোলা। ছবি : সংগৃহীত

লোহিত সাগরে যৌথ সামরিক মহড়া চালানোর পরিকল্পনা করছে ইরান ও সৌদি আরব।মঙ্গলবার (২২ অক্টোবর) ইরানি গণমাধ্যমের প্রতিবেদনে এ বিষয়ে জানানো হয়েছে। তবে রিয়াদ এখনও বিষয়টি নিশ্চিত করেনি।

ইরানের নৌবাহিনীর কমান্ডার অ্যাডমিরাল শাহরাম ইরানির বরাত দিয়ে ইরানি বার্তা সংস্থা আইএসএনএ জানিয়েছে, লোহিত সাগরে যৌথ মহড়া আয়োজনের জন্য ইরানকে অনুরোধ জানিয়েছে সৌদি আরব।

ইরানি বলেছেন,‘সমন্বয় চলছে। কীভাবে মহড়াটি পরিচালনা করা যায় তা নিয়ে উভয় দেশের প্রতিনিধিরা প্রয়োজনীয় পরামর্শ করবেন।’

দীর্ঘদিন ধরে সংঘাতপূর্ণ অঞ্চলে বিরোধী পক্ষকে সমর্থন করে এসেছে এ দুই দেশ। ২০১৬ সালে দেশ দুটি তাদের কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে।

গত বছর চীনের মধ্যস্থতায় এক আকস্মিক চুক্তির আওতায় ইরান ও সুন্নি সংখ্যাগরিষ্ঠ সৌদি আরবের মধ্যে পুনরায় কূটনৈতিক সম্পর্ক গড়ে ওঠে।

সূত্র : জিও নিউজ

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা