× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ইরানে হামলায় ভূখণ্ড ব্যবহার করতে দেবে না প্রতিবেশী দেশগুলো

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৩ অক্টোবর ২০২৪ ০৯:৩২ এএম

আপডেট : ২৩ অক্টোবর ২০২৪ ১৬:১২ পিএম

ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়্যেদ আব্বাস আরাগচি। ছবি : সংগৃহীত

ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়্যেদ আব্বাস আরাগচি। ছবি : সংগৃহীত

ইরানের বিরুদ্ধে সম্ভাব্য যেকোনো হামলাতে তাদের ভূখণ্ড ব্যবহার করতে দেবে না বলে দেশটিকে আশ্বস্ত করেছে প্রতিবেশী দেশগুলো। মঙ্গলবার (২২ অক্টোবর) ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়্যেদ আব্বাস আরাগচি এ বিষয়ে জানিয়েছেন। 

কুয়েতে এক সংবাদ সম্মেলনে আরাগচি বলেছেন, ‘আমরা আমাদের প্রতিবেশী দেশগুলোর কাছ থেকে আশ্বাস পেয়েছি যে তারা ইরানের ওপর সম্ভাব্য হামলার জন্য তাদের ভূখণ্ড বা আকাশসীমা ব্যবহারের অনুমতি দেবে না।’

ইরান ও ইসরায়েলের মধ্যবর্তী অঞ্চলে সম্ভাব্য সামরিক উত্তেজনা নিয়ে উদ্বেগ বাড়ছে। এর মধ্যেই কুয়েত সফরে গিয়েছেন আরাগচি। ইরানের গাজা ও লেবাননের দক্ষিণাঞ্চলে একটি ব্যাপক যুদ্ধবিরতি চাওয়ার বিষয়টিও পুনর্ব্যক্ত করেছেন তিনি। 

ইরানের তেল অবকাঠামো বা পারমাণবিক স্থাপনায় ইসরায়েলের সম্ভাব্য যেকোনো হামলার ‘অনুরূপ জবাব’ দেওয়া হবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি। 

তিনি আরও বলেছেন,‘সমুদ্র ও আকাশ উভয় পথে যুক্তরাষ্ট্রের ঘাঁটির সব গতিবিধিও নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে ইরান।’

সূত্র : সিনহুয়া

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা