× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ইসরায়েলি হামলায় হিজবুল্লাহ নেতা হাশেম সাফিয়েদ্দিন নিহত

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৩ অক্টোবর ২০২৪ ০৮:০৩ এএম

আপডেট : ২৩ অক্টোবর ২০২৪ ০৯:৪৫ এএম

হাশেম সাফিয়েদ্দিন। ছবি : সংগৃহীত

হাশেম সাফিয়েদ্দিন। ছবি : সংগৃহীত

তিন সপ্তাহ আগে লেবাননের রাজধানী বৈরুতে ইসরায়েলি বিমান হামলায় হিজবুল্লাহর নির্বাহী পরিষদের প্রধান হাশেম সাফিয়েদ্দিন নিহত হয়েছেন। মঙ্গলবার (২২ অক্টোবর) ইসরায়েলি সামরিক বাহিনী বিষয়টি নিশ্চিত করেছে। 

এক বিবৃতিতে ইসরায়েলি বাহিনী জানিয়েছে, লেবাননের রাজধানী বৈরুতের দক্ষিণ শহরতলিতে ইসরায়েলি যুদ্ধবিমানের বোমা হামলায় সাফেয়িদ্দিন নিহত হয়েছেন। ইসরায়েলের মতে, হিজবুল্লাহর প্রধান ভূগর্ভস্থ গোয়েন্দা হেডকোয়ার্টার অবস্থিত এমন একটি ভবন লক্ষ্য করে বোমা হামলাটি পরিচালনা করা হয়েছে। 

সামরিক বাহিনী দাবি করেছে, হিজবুল্লাহর প্রায় ২৫ জন শীর্ষ কমান্ডার হালমাটির সময় ওই ভবনে অবস্থান করছিলেন। তবে তারা বেঁচে আছেন কিনা তা স্পষ্ট করে জানায়নি ইসরায়েলি বাহিনী।

সশস্ত্র গোষ্ঠীটির নির্বাহী পরিষদের চেয়ারম্যান হিসেবে সাফিয়েদ্দিন গোষ্ঠীটির অত্যন্ত উচ্চপদস্থ একজন সদস্য। একইসঙ্গে তিনি ইসরায়েলি হামলায় নিহত হিজবুল্লাহ নেতা নাসরুল্লাহর চাচাতো ভাই ও তার সম্ভাব্য উত্তরসূরীও। 

গত ৪ অক্টোবর লেবাননের রাজধানী বৈরুতের দাহিয়েহ এলাকায় ইসরায়েলি বিমান হামলার পর থেকে তার সঙ্গে কোনো প্রকার যোগাযোগ করতে পারেনি গোষ্ঠীটি। 

তবে সাফিয়েদ্দিনের নিহত হওয়ার বিষয়ে এখনো কোনো মন্তব্য করেনি হিজবুল্লাহ। 

সূত্র: সিনহুয়া 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা