× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

যুক্তরাষ্ট্রে ফুটবল খেলার পার্টিতে এলোপাতাড়ি গুলি : নিহত ৩, আহত ৮

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২০ অক্টোবর ২০২৪ ১৭:৪৩ পিএম

আপডেট : ২০ অক্টোবর ২০২৪ ১৮:১৪ পিএম

যুক্তরাষ্ট্রের পুলিশের গাড়ি। ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্রের পুলিশের গাড়ি। ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্রের মিসিসিপি অঙ্গরাজ্যে একটি স্কুলের ফুটবল ম্যাচ বিজয় উপলক্ষে আয়োজিত পার্টিতে গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। এতে নিহত হয়েছে তিনজন এবং  আহত হয়েছে অন্তত আটজন। শনিবার (১৯ অক্টোবর) স্থানীয় শেরিফ উইলি মার্চ এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহতদের মধ্যে দুজনের বয়স ১৯ বছর এবং একজনের বয়স ২৫ বছর।

বার্তা সংস্থা এপির প্রতিবেদনে বলা হয়েছে, আহতদের বিমানযোগে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে। 

শেরিফ বলেন, স্থানীয় সময় শনিবার ভোরে জরুরি সেবায় ফোন আসে এবং তারা ১৫ মিনিটের মধ্যে ঘটনাস্থলে পৌঁছান। তবে সেখানে পৌঁছানোর পর নিরাপত্তাকর্মীরা এক বিশৃঙ্খল অবস্থার সম্মুখীন হন।

শেরিফ মার্চ জানান, সবাই দৌড়াচ্ছিল, কাঁদছিল, চারিদিকে বিশৃঙ্খলা ছিল। কারণ সেখানে বিপুল সংখ্যক মানুষ ছিল।

প্রতিবেদনে জানানো হয়েছে, পার্টিতে ২০০ থেকে ৩০০ জন মানুষ উপস্থিত ছিলেন। ফুটবল খেলা শেষ হওয়ার ৩-৪ ঘণ্টা পর এই পার্টির আয়োজন করা হয়েছিল। তবে এর সঙ্গে স্কুল কর্তৃপক্ষ কোনোভাবে যুক্ত ছিল না।

শেরিফ আরও বলেন, আমরা এখনও সহিংসতার কারণ খুঁজে পাচ্ছি না। সবাই বলছেন, তারা কোনো দ্বন্দ্ব দেখেননি।

আয়োজকদের একজন জো জনসন বলেন, পার্টি শেষ হওয়ার মাত্র ৩০ মিনিট আগে গুলি শুরু হয়। গুলির শব্দ অনেকটা মেশিনগানের মতো শোনাচ্ছিল। সেদিন নিরাপত্তা ব্যবস্থা থাকলেও কোনোভাবে আগ্নেয়াস্ত্র প্রবেশ করে।

এই ঘটনা যুক্তরাষ্ট্রে চলমান বন্দুক সহিংসতার ধারাবাহিকতার একটি অংশ। চলতি বছর এ পর্যন্ত দেশটিতে ৪২২টিরও বেশি গুলিবর্ষণের ঘটনা ঘটেছে।

সূত্র : এপি

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা