ইয়াহিয়া সিনওয়ারের মৃত্যু
প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১৯ অক্টোবর ২০২৪ ১৩:১০ পিএম
আপডেট : ১৯ অক্টোবর ২০২৪ ১৬:১১ পিএম
ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। ছবি : সংগৃহীত
হামাস নেতা ইয়াহিয়া সিনওয়ারের মৃত্যু ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধে ‘প্রতিরোধের অক্ষকে’ থামাতে পারবে না। বেঁচে থাকবে ফিলিস্তিনি স্বাধীনতা গোষ্ঠী হামাস। শনিবার (১৯ অক্টোবর) এমনটাই জানিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি।
শনিবার এক বিবৃতিতে সিনওয়ারের মৃত্যুর পর হামাসের অবস্থার কথা তুলে ধরে খামেনি জানিয়েছেন, ‘প্রতিরোধের অক্ষটির’ (হামাসের) জন্য তার মৃত্যু অবশ্যই বেদনাদায়ক। কিন্তু গোষ্ঠীটি তাদের বিশিষ্ট ব্যক্তিদের শাহাদাতের কারণে ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধে অগ্রসর হওয়া বন্ধ করেনি।
খামেনি বলেছেন,‘হামাস বেঁচে আছে ও বেঁচে থাকবে।’
সিনওয়ারের নিহত হওয়ার বিষয়ে নিশ্চিত হওয়ার পর থেকে হামাস ভেঙে পড়েছে ও যুদ্ধ চালিয়ে যেতে সক্ষম হবে না এমন ধারণা ব্যক্ত করছে ইসরায়েল। এর পরিপ্রেক্ষিতেই এই জবাব দিয়েছেন খামেনি।
গত বুধবার রাফায় ইসরায়েলি হামলায় নিহত হয়েছেন হামাস প্রধান ইয়াহিয়া সিনওয়ার। তাকে মাথায় গুলি করে হত্যা করা হয়েছিল। শুক্রবার রাতে ইসরায়েলি সামরিক বাহিনী সিনওয়ার নিহত হয়েছে বলে দাবি করে। তারা সিনওয়ারের হাতের আঙুল কেটে ইসরায়েলে নিয়ে গিয়ে ডিএনএ টেস্ট করে তার নিহত হওয়া বিষয়টি নিশ্চিত করে। তবে হামাস তার মৃত্যুর বিষয়টি শুক্রবার রাতে নিশ্চিত করে।
সূত্র : রয়টার্স, জিও নিউজ