× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বন্দুকধারীর ফোনে মিলল বাবা সিদ্দিকির ছেলের ছবি

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৯ অক্টোবর ২০২৪ ১১:০৫ এএম

আপডেট : ১৯ অক্টোবর ২০২৪ ১১:০৬ এএম

বাবা সিদ্দিকি (বাঁ দিকে) ও তার ছেলে জিশান সিদ্দিকি। ছবি : সংগৃহীত

বাবা সিদ্দিকি (বাঁ দিকে) ও তার ছেলে জিশান সিদ্দিকি। ছবি : সংগৃহীত

মহারাষ্ট্রের সাবেক মন্ত্রী বাবা সিদ্দিকির হত্যাকাণ্ডে জড়িত বন্দুকধারীদের মধ্যে একজনের ফোনে তার ছেলে জিশান সিদ্দিকির ছবি পাওয়া গেছে। শনিবার (১৯ অক্টোবর) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ বিষয়ে জানানো হয়েছে। 

পুলিশ সূত্র জানিয়েছে, বাবা সিদ্দিকি হত্যা মামলার তদন্ত চলাকালীন অভিযুক্তদের ফোনগুলো জব্দ করেছে পুলিশ। অভিযুক্তদের মধ্যে একজনের ফোনে জিশানের ছবি পাওয়া গেছে।  

সূত্রটি জানিয়েছে, হত্যাকাণ্ড পরিচালনাকারী ব্যক্তি স্ন্যাপচ্যাটের মাধ্যমে অভিযুক্তদের সঙ্গে ওই ছবি শেয়ার করেছিলেন। 

তদন্তকারীরা জানিয়েছেন, বন্দুকধারী ও এ হত্যার ষড়যন্ত্রকারীরা সামাজিক মাধ্যম স্ন্যাপচ্যাটের মাধ্যমে একে অপরকে বার্তা পাঠাতেন। তবে হত্যাকাণ্ড পরিচালনাকারী ব্যক্তির নির্দেশে বার্তাগুলো মুছে ফেলা হয়েছিল। নির্দেশনা প্রদানকারী ব্যক্তি লরেন্স বিষ্ণোইয়ের গ্যাং এর সদস্য বলে অভিযোগ করা হয়েছে। 

বার্তা মুছে ফেলায় ছবিটি তাদের ফোনে কেনো পাঠানো হয়েছিল তা এখনো জানা যায়নি। 

গত শনিবার (১২ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে মুম্বাইয়ে জিশানের কার্যালয়ের কাছে বাবা সিদ্দিকির ওপর তিনজন বন্দুকধারী হামলা করে। তার গায়ে চারটি গুলি লাগে। গুলিবিদ্ধ হওয়ার পর তাকে তড়িঘড়ি করে নিকটবর্তী লীলাবতী হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। 

এই মামলায় পুলিশ এখন পর্যন্ত মোট নয়জনকে আটক করেছে। তাদের মধ্যে বন্দুকধারীদের দুইজন রয়েছেন। একজন বন্দুকধারী এখনো পলাতক রয়েছেন। পুলিশ তার সন্ধানে রয়েছে। 

এ হত্যাকাণ্ডের পর আবার বলিউডের তারকা সালমান খানকেও হত্যার হুমকি দিয়ে যাচ্ছে বলে অভিযোগ উঠেছে বিষ্ণোই গ্যাংয়ের বিরুদ্ধে। তাই মুম্বাই পুলিশ সালমানের নিরাপত্তা জোরদার করে দিয়েছে।  

সূত্র : এনডিটিভি

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা