প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১৮ অক্টোবর ২০২৪ ০৯:৩৭ এএম
আপডেট : ১৮ অক্টোবর ২০২৪ ১০:৫৫ এএম
হামাস নেতা ইয়াহিয়া সিনওয়ার। ছবি : সংগৃহীত
অবরুদ্ধ গাজা উপত্যকার দক্ষিণাঞ্চলে ইসরায়েলি হামলায় ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের নেতা ইয়াহিয়া সিনওয়ার নিহত হয়েছেন। এমনটাই দাবি করেছে ইসরায়েল।শুক্রবার (১৮ অক্টোবর) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে এ বিষয়ে জানানো হয়েছে।
ইসরায়েলি দখলদার বাহিনী সিনওয়ারের নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করে জানিয়েছে, হামাসের শীর্ষ নেতারা রাফাহ শহরের একটি ভবন ব্যবহার করছেন বলে সন্দেহ করে তারা। এ সন্দেহের জেরে বুধবার তারা ওই ভবনে অভিযান চালায়। সে অভিযানে অন্তত তিনজন হামাস সদস্য নিহত হন। এ তিনজনের মধ্যে ইয়াহিয়া সিনওয়ারও রয়েছেন।
তারা আরও জানিয়েছে, ঘটনাস্থলে ইসরায়েলি জিম্মিদের কোনো চিহ্ন পাওয়া যায়নি।
এর আগে ইসরায়েলি দখলদার বাহিনী দাবি করেছিল, সিনওয়ার তার সুরক্ষা নিশ্চিত করতে ইসরায়েলি জিম্মিদের সঙ্গে নিয়ে যাত্রা করবেন।
সিনওয়ারের মৃত্যুর বিষয়ে এখনও কোনো মন্তব্য করেনি হামাস।
প্রয়াত হামাসপ্রধান ইসমাইল হানিয়া ইসরায়েলি হামলায় নিহত হওয়ার পর তার স্থলাভিষিক্ত হয়েছিলেন ইয়াহিয়া সিনওয়ার।
সূত্র : বিবিসি