প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১৬ অক্টোবর ২০২৪ ১৪:০৪ পিএম
আপডেট : ১৬ অক্টোবর ২০২৪ ১৪:০৯ পিএম
নিকারাগুয়ার প্রেসিডেন্ট ড্যানিয়েল ওর্তেগা। ছবি : সংগৃহীত
ইসরায়েলের প্রেসিডেন্ট বেনিয়ামিন নেতানিয়াহুকে ‘শয়তানের ছেলে’ বলে অভিহিত করেছেন নিকারাগুয়ার প্রেসিডেন্ট ড্যানিয়েল ওর্তেগা। একইসঙ্গে নেতানিয়াহুকে অ্যাডলফ হিটলারের সঙ্গেও তুলনা করেছেন তিনি। বুধবার (১৬ সেপ্টেম্বর) সংবাদমাধ্যম আনাদুলুর প্রতিবেদনে এ বিষয়ে জানানো হয়েছে।
সোমবার (১৪ অক্টোবর) নিকারাগুয়ার পুলিশের ৪৫তম বার্ষিকী উপলক্ষ্যে দেওয়া এক ভাষণে ওর্তেগা বলেছেন, ‘ইসরায়েল সরকারের প্রধান একজন প্রধানমন্ত্রী রয়েছেন; যিনি শয়তানের ছেলে।’
তিনি ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলের চালানো বর্বরতার কথা উল্লেখ করে বলেন,‘আর তিনি হিটলার। হ্যাঁ, ইসরায়েলের প্রধানমন্ত্রী হিটলার। তিনি জনগণকে ধ্বংস করার আহ্বান জানিয়েছেন।’
ওর্তেগা জানিয়েছেন, মধ্যপ্রাচ্যে নেতানিয়াহুর সন্ত্রাস ছড়ানোর নীতি রয়েছে। তাই হিটলারের সঙ্গে নেতানিয়াহুর তুলনা করেছেন তিনি ।
সূত্র : আনাদুলু