× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ক্রোয়েশিয়ায় বাস খাদে পড়ে ১২ তীর্থযাত্রী নিহত

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ০৭ আগস্ট ২০২২ ১২:২৬ পিএম

আপডেট : ০৭ আগস্ট ২০২২ ১২:৪৪ পিএম

ক্রোয়েশিয়ায় বাস খাদে পড়ে দুর্ঘটনা

ক্রোয়েশিয়ায় বাস খাদে পড়ে দুর্ঘটনা

ক্রোয়েশিয়ায় তীর্থযাত্রায় বেরিয়ে বাস খাদে পড়ে নিহত হয়েছেন ১২ তীর্থযাত্রী। এ ঘটনায় আহত হয়েছেন ৩২ জন, যার মধ্যে ১৯ জনের অবস্থা বেশ গুরুতর।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, পোল্যান্ডের বেশ জনপ্রিয় তীর্থস্থান মেদজুগোর্জের উদ্দেশে ভ্রমণ করার সময় এ দুর্ঘটনার শিকার হন তীর্থযাত্রীরা। স্থানীয় সময় শুক্রবার ভোর ৫টা ৪০ মিনিটে এ দুর্ঘটনা ঘটে।  

পোলিশ পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, দুর্ঘটনার শিকার সবাই পোলিশ নাগরিক। গত শুক্রবার রাতে পোলিশ শহর চেস্তোচোয়া থেকে বাসটি এর গন্তব্যে ছেড়ে যায়। বাসটি জাগ্রেবের উত্তর-পূর্বে জারেক বিসাকি ও পোডভোরেক এলাকায় উল্টে যায়।

সেন্ট জোসেফ ক্যাথলিক গোষ্ঠীর ব্রাদারহুড এ ভ্রমণের আয়োজন করেন। এতে অন্যান্য তীর্থযাত্রীসহ তিনজন যাজক এবং ছয়জন নানও ছিলেন। যাত্রীরা সবাই পোল্যান্ডের বিভিন্ন অঞ্চলের নাগরিক।

পোল্যান্ডের বিচারমন্ত্রী এবং প্রসিকিউটর জেনারেল এ দুর্ঘটনার কারণ অনুসন্ধানের জন্য তদন্ত শুরুর নির্দেশ দিয়েছেন ওয়ারশ প্রসিকিউটর অফিসকে। এ ঘটনার পরিপ্রেক্ষিতে দুই পোলিশ মন্ত্রী ক্রোয়েশিয়া যাচ্ছেন বলেও জানান তিনি।

ক্রোয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী ডাভর বোজিনোভিচ জানান, দুর্ঘটনায় ঘটনাস্থলেই মারা যান ১১ জন, পরবর্তী সময়ে হাসপাতালে নিহত হন আরও একজন। এ ছাড়া বেশ কয়েকজন গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

এ ঘটনায় শোক প্রকাশ করেন ক্রোয়েশিয়ার প্রধানমন্ত্রী আন্দ্রেজ প্লেনকোভিচ। এক টুইট বার্তায় তিনি বলেন, এ পরিস্থিতি সামাল দিতে যথাসাধ্য চেষ্টা করছে জরুরি পরিষেবা সংস্থাগুলো।

প্রবা/এনএস/এমজে

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা