× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

টাটা গ্রুপের নতুন চেয়ারম্যান কে এই নোয়েল টাটা?

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১১ অক্টোবর ২০২৪ ১৮:১২ পিএম

আপডেট : ১১ অক্টোবর ২০২৪ ১৮:২৬ পিএম

 শিল্পপতি রতন টাটার সৎভাই নোয়েল টাটা। ছবি : সংগৃহীত

শিল্পপতি রতন টাটার সৎভাই নোয়েল টাটা। ছবি : সংগৃহীত

ভারতের বৃহৎ শিল্পগোষ্ঠী টাটা ট্রাস্টের চেয়ারম্যান নিয়োগ পেয়েছেন নোয়েল টাটা। তিনি প্রয়াত শিল্পপতি রতন টাটার সৎভাই। শুক্রবার (১১ অক্টোবর) মুম্বাইয়ে এক বোর্ড মিটিংয়ে নোয়েলকে ট্রাস্টের চেয়ারম্যান নিয়োগ দেওয়া হয়েছে।

রতন টাটার জীবনাবসানের পর থেকেই তার উত্তরসূরির নাম নিয়ে জল্পনা শুরু হয়েছিল। কে হতে চলেছে টাটা ট্রাস্টের পরবর্তী চেয়ারম্যান, এই প্রশ্নই ঘুরপাক খাচ্ছিল। উঠে এসেছিল নোয়েল টাটার নাম।

নাভাল এবং সিমোন টাটার পুত্র নোয়েল বর্তমানে ট্রেন্ট, ভোল্টাস, টাটা ইনভেস্টমেন্ট করপোরেশন এবং টাটা ইন্টারন্যাশনালের চেয়ারম্যান পদে রয়েছেন। টাটা স্টিল এবং টাইটানের ভাইস চেয়ারম্যানও এই নোয়েল।

টাটা সন্সের ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, নোয়েল টাটা গ্রুপের সঙ্গে অন্তত চার দশক ধরে যুক্ত। যুক্তরাজ্যের সাসেক্স বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা এবং ফ্রান্সের ইনসিড থেকে ইন্টারন্যাশনাল এক্সিকিউটিভ প্রোগ্রাম করেছেন রতন টাটার এই সৎভাই।

২০১০ সালের আগস্ট এবং ২০২১-এর নভেম্বরের মধ্যে টাটা গ্রুপের ট্রেডিং শাখা টাটা ইন্টারন্যাশনাল লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর  ছিলেন নোয়েল। তার আমলে সংস্থার বাজারমূল্য আকাশ ছুঁয়েছিল।

টাটা গোষ্ঠীর বিপুল বাণিজ্যিক সাম্রাজ্যের উত্তরাধিকারের সারিতে রয়েছেন নোয়েলের তিন সন্তানও। মায়া টাটা, নেভিল টাটা এবং লি টাটা; তিনজনই বর্তমানে সংস্থার গুরুত্বপূর্ণ দায়িত্বে রয়েছেন। মায়া টাটা অপারচুনিটিজ ফান্ড এবং টাটা ডিজিটালের গুরুত্বপূর্ণ দায়িত্বে রয়েছেন। টাটা নিউ অ্যাপের কাজেও তার ভূমিকা রয়েছে। নেভিল টাটা ট্রেন্ট লিমিটেডের স্টার বাজারের প্রধান। লি টাটা গোষ্ঠীর হসপিটালিটি ডিভিশনের সঙ্গে যুক্ত।

গত বুধবার মুম্বাইয়ের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন রতন টাটা। তার বয়স হয়েছিল ৮৬ বছর। তিনি ১৯৩৭ সালে একটি পার্সি পরিবারে জন্মগ্রহণ করেন। তার ১০ বছর বয়সে তার বাবা নাভাল টাটা ও মা সুনি টাটার মধ্যে বিচ্ছেদ হয়ে যায়। তারপর থেকে দাদির তত্ত্বাবধানে বেড়ে ওঠেন তিনি।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা