× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বৈরুতে হিজবুল্লাহর শীর্ষ নেতাকে উদ্দেশ করে হামলা, নিহত ২২

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১১ অক্টোবর ২০২৪ ১১:০৮ এএম

আপডেট : ১১ অক্টোবর ২০২৪ ১৩:৫৬ পিএম

হিজবুল্লাহর শীর্ষ নেতা ওয়াফিক সাফা। ছবি : সংগৃহীত

হিজবুল্লাহর শীর্ষ নেতা ওয়াফিক সাফা। ছবি : সংগৃহীত

লেবাননের রাজধানী বৈরুতে হিজবুল্লাহর এক শীর্ষ নেতাকে লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী। এতে অন্তত ২২ জন নিহত হয়েছে। আহত হয়েছে ১১৭ জন। শুক্রবার (১১ অক্টোবর) বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ বিষয়ে জানানো হয়েছে।

দেশটির এক নিরাপত্তাসূত্র দাবি করেছেন, বৃহস্পতিবার রাতে হিজবুল্লাহর শীর্ষ নেতা ওয়াফিক সাফাকে লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী। তবে এ হামলায় প্রাণে বেঁচে গিয়েছেন তিনি। সাফা দেশটির নিরাপত্তা সংস্থাগুলোর সঙ্গে কাজ করার দায়িত্বে থাকা হিজবুল্লাহর লিয়াজোঁ ও সমন্বয় ইউনিটের প্রধান। তিনি নিহত হিজবুল্লাহ নেতা হাসান নাসরুল্লাহর শ্যালকও হন।

বৃহস্পতিবার লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, বৈরুতে ইসরায়েলি বিমান হামলায় অন্তত ২২ জন নিহত হয়েছে। আহত হয়েছে ১১৭ জন।

আরেকটি নিরাপত্তাসূত্র জানিয়েছেন, নিহতের মধ্যে তিন শিশুসহ একই পরিবারের আট সদস্য রয়েছে। তারা দক্ষিণ লেবানন থেকে বাস্তুচ্যুত হয়ে এখানে এসেছিল। তা ছাড়া দেশের দক্ষিণাঞ্চলে ইসরায়েলি হামলায় জাতিসংঘের দুই শান্তিরক্ষী আহত হয়েছেন।

এ ঘটনায় তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি ইসরায়েল।

২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলে হামলা চালায় ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস। হামাসের সঙ্গে একাত্মতা প্রকাশ করে ইসরায়েলে হামলা চালানো শুরু করে ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। এর সঙ্গেই শুরু হয় ইসরায়েল-হিজবুল্লাহ সংঘাত।

সাম্প্রতিক সপ্তাহগুলোয় নাটকীয়ভাবে এ সংঘাতের মাত্রা তীব্রতর হয়েছে। ইসরায়েলি সামরিক বাহিনী দক্ষিণ বৈরুতের শহরতলি, দক্ষিণ ও বেকা উপত্যকায় হামলা চালাচ্ছে। ইসরায়েলি হামলায় ইতোমধ্যে হিজবুল্লাহর অনেক শীর্ষ নেতা নিহত হয়েছেন।

 সূত্র : রয়টার্স, বিবিসি

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা