× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সাহিত্যে নোবেল পেলেন দক্ষিণ কোরিয়ার লেখক হান ক্যাং

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১০ অক্টোবর ২০২৪ ১৭:৩৩ পিএম

আপডেট : ১০ অক্টোবর ২০২৪ ১৭:৩৯ পিএম

হান ক্যাং। ছবি : সংগৃহীত

হান ক্যাং। ছবি : সংগৃহীত

চলতি বছর সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছেন দক্ষিণ কোরিয়ার লেখক হান ক্যাং। বৃহস্পতিবার (১০ অক্টোবর) বাংলাদেশ সময় বিকাল ৫টায় সুইডিশ একাডেমি তার নাম ঘোষণা করে।

নোবেল পুরস্কার কর্তৃপক্ষ জানিয়েছে, মানব জীবনের দুঃখ-কষ্ট কাব্যিকভাবে রূপায়ন করার স্বীকৃতি হিসেবে হান ক্যাংকে নোবেল পুরস্কার দেওয়া হয়েছে।

হান ক্যাং প্রথম আলোচনায় আসেন ২০১৫ সালে তার ‘দ্য ভেজিটেরিয়ান’ উপন্যাসের জন্য। ২০১৬ সালে তিনি বইটির জন্য ম্যান বুকার পুরস্কারে ভূষিত হন।

হান ক্যাংয়ের জন্ম ১৯৭০ সালে দক্ষিণ কোরিয়ার শহর গোয়াংজুতে। নয় বছর বয়সে তিনি পরিবারের সঙ্গে দেশটির রাজধানী সিউলে যান। তার পরিবার ছিল সাহিত্য অনুরাগী। তার বাবা একজন স্বনামধন্য ঔপন্যাসিক।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা