× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ফ্লোরিডায় আঘাত হানল ঘূর্ণিঝড় মিল্টন

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১০ অক্টোবর ২০২৪ ১২:৩৭ পিএম

আপডেট : ১০ অক্টোবর ২০২৪ ১৩:১২ পিএম

ঝড় থেকে বাঁচতে দৌড়ে আশ্রয় নিচ্ছেন এক ব্যক্তি। ফোর্ট মায়ার্স থেকে তোলা। ছবি : সংগৃহীত

ঝড় থেকে বাঁচতে দৌড়ে আশ্রয় নিচ্ছেন এক ব্যক্তি। ফোর্ট মায়ার্স থেকে তোলা। ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা রাজ্যের পশ্চিম উপকূলে আঘাত হানার কয়েক ঘণ্টা পরই রাজ্যটির মধ্যাঞ্চলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় মিল্টন। বৃহস্পতিবার (১০ অক্টোবর) বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এ বিষয়ে জানানো হয়েছে।

যুক্তরাষ্ট্রের ন্যাশনাল হারিকেন সেন্টার জানিয়েছে, বুধবার স্থানীয় সময় রাত সাড়ে ৮টার দিকে সিয়েস্তা কিয়ের কাছে ক্যাটাগরি-৩ মাত্রার ঘূর্ণিঝড় হিসেবে আঘাত হেনেছে। ঘূর্ণিঝড়টি আঘাত হানার সময় এর বাতাসের সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ১২০ মাইল (১৯৫ কিলোমিটার) ছিল।

স্থানীয় সময় রাত ১১টা নাগাদ বাতাসের গতিবেগ ঘণ্টায় ১০৫ মাইলে (১৬৫ কিলোমিটার) নেমে আসে। মিল্টন ক্যাটাগরি-২ ঘূর্ণিঝড়ে পরিণত হয়। বর্তমানে তা ক্যাটাগরি-১-এ নেমে এসেছে। তবে এখনও তাকে অত্যন্ত বিপজ্জনক মনে করা হচ্ছে। ঘূর্ণিঝড়টির লক্ষ্য ছিল রাজ্যের কেন্দ্রস্থল অরল্যান্ডো থেকে ৭৫ মাইল (১২০ কিলোমিটার) দক্ষিণ-পশ্চিমে।

মিল্টনের আঘাত হানার ফলে ফ্লোরিডায় টর্নেডো, বন্যা ও ঝড়ের ঝুঁকি সৃষ্টি হয়েছে।

সর্বশেষ তথ্যানুযায়ী, রাজ্যটি জুড়ে ২৬ লাখের বেশি বাড়িঘর ও ব্যবসাপ্রতিষ্ঠান বিদ্যুৎহীন হয়ে পড়েছে।

এর প্রভাব পড়েছে অন্য রাজ্যগুলোতেও। নর্থ ক্যারোলাইনায় প্রায় ৭০ হাজার ও জর্জিয়ায় ৩৭ হাজার গ্রাহক বিদ্যুৎহীন হয়ে পড়েছে।

সূত্র : রয়টার্স, বিবিসি

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা