× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী হচ্ছেন আনোয়ার ইব্রাহিম

প্রবা ডেস্ক

প্রকাশ : ২৪ নভেম্বর ২০২২ ১২:০৮ পিএম

আপডেট : ২৪ নভেম্বর ২০২২ ১৪:৪১ পিএম

আনোয়ার ইব্রাহিম। ছবি : সংগৃহীত

আনোয়ার ইব্রাহিম। ছবি : সংগৃহীত

নির্বাচন-পরবর্তী বেশ কয়েকদিনের অচলাবস্থার পর মালয়েশিয়ার বিরোধী নেতা আনোয়ার ইব্রাহিমকে দেশটির নতুন প্রধানমন্ত্রী মনোনীত করা হয়েছে।

বিবিসি জানিয়েছে, দেশটির রাজা সুলতান আবদুল্লাহ নতুন প্রধানমন্ত্রী হিসেবে নিযুক্ত করেন আনোয়ার ইব্রাহিমকে। বৃহস্পতিবার (২৪ নভেম্বর) স্থানীয় সময় বিকাল ৫টায় তিনি শপথ গ্রহণ করবেন। এর মধ্য দিয়ে দেশটির সর্বোচ্চ নেতা হওয়ার জন্য আনোয়ারের দীর্ঘ এক দশকের প্রচেষ্টা পূর্ণতা পাবে।

দেশটির সংসদ নির্বাচনে কোনো জোট একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি। যে কারণে ঝুলন্ত পার্লামেন্ট ব্যবস্থা দেখা যাবে বলে ধারণা করছিলেন অনেকে।

শনিবার দেশটিতে অনুষ্ঠিত নির্বাচনকে ১৯৫৭ সালে দেশটির স্বাধীনতার পর সবচেয়ে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ বলা হচ্ছে। এ নির্বাচনে একটি নয়, দুটি নয়, তিনটি রাজনৈতিক জোট লড়াই করেছে। তবে নির্বাচনের ফলাফলে দেখা যায়, ২২২ সদস্যবিশিষ্ট পার্লামেন্টে কোনো জোটই একক সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় ঝুলন্ত পার্লামেন্টের দিকে ঝুঁকতে হচ্ছে দেশটিকে। অন্যদিকে সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় প্রধানমন্ত্রী কে হবেন, তা নিয়েও ছিল দ্বিধা।

উল্লেখ্য, একক সংখ্যাগরিষ্ঠতা অর্জনের জন্য ন্যূনতম ১১২ আসনে জয়লাভ করতে হবে।

কিন্তু ফলাফলে দেখা যায়, দীর্ঘদিন ধরে দেশটির বিরোধী দলের ভূমিকায় থাকা আনোয়ার ইব্রাহিমের দল পাকাতান হারাপান (পিএইচ) জোট সর্বোচ্চ ৮২টি আসন পেয়েছে। সাবেক প্রধানমন্ত্রী মুহিউদ্দিন ইয়াসিনের পেরিকাতান ন্যাসিওনাল (পিএন) ৭৩ আসন পেয়েছে। মালয়েশিয়ার ইসলামিক পার্টি (পিএএস) পেয়েছে ৪৪ আসন। আবার মুহিউদ্দিনের জোটে থাকা ইসলামিক দল প্যানমালয়েশিয়ান ইসলামিক পার্টি পেয়েছে ৪৯ আসন। নির্বাচনে ভরাডুবি হয়েছে দেশটির প্রধানমন্ত্রী সাবরি ইয়াকুবের বারিসান ন্যাসিওনাল (বিএন) জোটের। মাত্র ৩০টি আসন পেয়েছে তারা।

কোনো দল সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় আগে থেকেই ধারণা করা হচ্ছিল, প্রধানমন্ত্রী নির্বাচনের বিষয়ে সিদ্ধান্ত দেবেন দেশটির রাজা। কারণ রাজার পদটি আলংকারিক হলেও রাজনৈতিক অচলাবস্থা নিরসনে প্রধানমন্ত্রী বাছাই করার ক্ষমতা রয়েছে তার হাতে।

এর আগে বুধবার আনোয়ার ইব্রাহিম ও মুহিউদ্দিনকে জোট বেঁধে সরকার গঠনের আহ্বান জানিয়েছিলেন রাজা; যা প্রত্যাখ্যান করে দেন মুহিউদ্দিন। এর এক দিন পর সুলতানদের সঙ্গে বৈঠক করে আনোয়ার ইব্রাহিমকে দেশটির নতুন প্রধানমন্ত্রী মনোনীত করেন রাজা আল-সুলতান আবদুল্লাহ।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা