× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

রসায়নে নোবেল পেলেন ডেভিড বেকার, ডেমিস হাসাবিস ও জন জাম্পার

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৯ অক্টোবর ২০২৪ ১৬:৫২ পিএম

আপডেট : ০৯ অক্টোবর ২০২৪ ১৭:২২ পিএম

ডেভিড বেকার (বাঁ দিক থেকে), ডেমিস হাসাবিস ও জন জাম্পার

ডেভিড বেকার (বাঁ দিক থেকে), ডেমিস হাসাবিস ও জন জাম্পার

২০২৪ সালে রসায়নে নোবেল পুস্কার পেয়েছেন ডেভিড বেকার, ডেমিস হাসাবিস ও জন জাম্পার। প্রোটিন বিজ্ঞানে যুগান্তকারী অবদান রাখার জন্য তাদেরকে এ পুরস্কার দেওয়া হচ্ছে। ‍বুধবার (৯ অক্টোবর) সুইডেনের রয়্যাল সুইডিশ একাডেমি অব সায়েন্সেস এ ঘোষণা দিয়েছে।

রসায়নে নোবেল পুরস্কারের অর্ধেক অংশ দেওয়া হবে ডেভিড বেকারকে। আর বাকি অর্ধেক অংশ যৌথভাবে ডেমিস হাসাবিস ও জন এম জাম্পারকে দেওয়া হবে । 

যুক্তরাষ্ট্রের সিয়াটল অঙ্গরাজ্যের ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ের ডেভিড বেকার ‘কম্পিউটেশনাল প্রোটিন ডিজাইনের’ জন্য রসায়নে নোবেল পুরস্কার পেয়েছেন। 

অন্যদিকে যুক্তরাজ্যের লন্ডনের গুগল ডিপমাইন্ডের ডেমিস হাসাবিস ও জন এম জাম্পারকে ‘প্রোটিন কাঠামোর পূর্বাভাসের জন্য’ নোবেল পুরস্কারের মতো সম্মাননায় পুরস্কৃত করা হচ্ছে। 

ডেভিড বেকার সম্পূর্ণ নতুন ধরনের প্রোটিন তৈরি করেছেন। এদিকে ডেমিস হাসাবিস ও জন জাম্পার একটি কৃত্রিম বুদ্ধিমত্তা মডেল তৈরি করেছেন। ৫০ বছরের পুরোনো ‘প্রোটিনের জটিল ত্রিমাত্রিক কাঠামো অনুমান করার’ সমস্যা সমাধানের জন্য তারা এটি আবিষ্কার করেছেন। 

এক বিবৃতিতে সংস্থাটি বলেছে,‘প্রোটিন ছাড়া প্রাণের অস্তিত্ব থাকতে পারে না। আমরা এখন আমাদের পোটিন কাঠামোর পূর্বাভাস দিতে পারি ও আমাদের নিজস্ব প্রোটিন ডিজাইন করতে পারি। এটি মানবজাতির জন্য সবচেয়ে বড় সুবিধা।’   

চলতি বছরের ১০ ডিসেম্বর আনুষ্ঠানিকভাবে তাদেরকে নোবেল পুরস্কার প্রদান করা হবে। 

সূত্র : হিন্দুস্তান টাইমস 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা