× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ইসরায়েলি হামলায় গাজায় ৬ শিশুসহ নিহত ২৮

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ০৭ আগস্ট ২০২২ ১০:৪১ এএম

আপডেট : ০৭ আগস্ট ২০২২ ১২:৪৯ পিএম

গাজা উপত্যকায় ইসরায়েলি হামলা

গাজা উপত্যকায় ইসরায়েলি হামলা

গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৮ জনে। শনিবার দ্বিতীয় দিনের হামলায় নিহতদের মধ্যে নারী ও ৬ শিশু রয়েছে। এ ছাড়া প্রাণ হারিয়েছেন ফিলিস্তিনি ইসলামিক জিহাদের (পিআইজে) দ্বিতীয় শীর্ষ নেতা খালেদ মনসুর। আগের দিনের হামলায় পিআইজের শীর্ষ নেতা তাইসির জাবারিও নিহত হন।

গত শুক্রবার থেকে হামলা শুরু করেছে ইসরায়েল। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, গত দুদিনের হামলায় অন্তত ২০৩ জন আহত হয়েছেন।

গাজা উপত্যকার শাসক দল হামাস জানিয়েছে, জাবালিয়া শরণার্থী শিবিরের কাছে বিস্ফোরণে শিশুসহ নিহতদের সংখ্যা বেড়েছে। এ হামলার জন্য ইসরায়েলকে দায়ী করেছে সংগঠনটি।

তবে ইসরায়েল বরাবরের মতো তা নাকচ করেছে। দেশটির সেনাবাহিনী জানিয়েছে, ফিলিস্তিনির সশস্ত্র গোষ্ঠী পিআইজে রকেট উৎক্ষেপণের চেষ্টা করে। সেটি ব্যর্থ হয়ে ঘটে বিস্ফোরণ।


গত এক বছরেরও বেশি সময় ধরে গাজার আশেপাশের এ অঞ্চল শান্তিপূর্ণ পরিবেশ বিরাজ করছিল। কিন্তু শুক্রবার ইসরায়েলের হামলায় ইসলামিক জিহাদের একজন সিনিয়র কমান্ডারকে হত্যার পর আবারও সংঘর্ষ শুরু হয় এ অঞ্চলজুড়ে।

চলমান এ হামলায় ইসরায়েল ঘরবাড়ি, বেসামরিক স্থাপনা এবং শরণার্থী শিবির লক্ষ্য করে হামলা চালিয়েছে। ইসরায়েল সামরিক বাহিনী এক সতর্কবার্তায় জানায়, ইসলামিক জিহাদের বিরুদ্ধে তাদের অভিযান এক সপ্তাহ স্থায়ী হতে পারে।

ইসরায়েলি হামলার প্রতিক্রিয়ায় ফিলিস্তিনি যোদ্ধারাও ইসরায়েলে চারশর বেশি রকেট ছুড়েছে।

তবে ইসরায়েল বলেছে এসব রকেট হামলার বেশিরভাগই তারা প্রতিহত করেছে। যে কারণে সেখানে কোনো বড় হতাহতের ঘটনা ঘটেনি।

প্রবা/এনএস/এমজে

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা