× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পশ্চিম তীরে শরণার্থী শিবিরে ইসরায়েলি হামলায় নিহত ১৮ ফিলিস্তিনি

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৪ অক্টোবর ২০২৪ ১০:০০ এএম

আপডেট : ০৪ অক্টোবর ২০২৪ ১০:৪০ এএম

ইসরায়েলি হামলার পর আহতদের অ্যাম্বুলেন্সে করে নিয়ে যাওয়া হচ্ছে। ২০২৪ সালের এপ্রিলে অধিকৃত পশ্চিম তীরের তুলকারেম থেকে তোলা। ছবি : সংগৃহীত

ইসরায়েলি হামলার পর আহতদের অ্যাম্বুলেন্সে করে নিয়ে যাওয়া হচ্ছে। ২০২৪ সালের এপ্রিলে অধিকৃত পশ্চিম তীরের তুলকারেম থেকে তোলা। ছবি : সংগৃহীত

অধিকৃত পশ্চিম তীরের তুলকারেম শরণার্থী শিবিরে ইসরায়েলি বিমান হামলায় অন্তত ১৮ ফিলিস্তিনি নিহত হয়েছে। আহত হয়েছে আরও অনেকে। বৃহস্পতিবার (৩ অক্টোবর) ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।

ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, তাদের যুদ্ধবিমান ইসরায়েলের অভ্যন্তরীণ নিরাপত্তা সংস্থা শিন বেটের সঙ্গে সমন্বয় করে বৃহস্পতিবার অধিকৃত পশ্চিম তীরে এ হামলা চালিয়েছে।

পরে এক বিবৃতিতে সামরিক বাহিনী দাবি করে, তারা তুলকারেমে হামাসের অবকাঠামোর প্রধানকে লক্ষ করে হামলা চালিয়েছে।

ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস ইসরায়েলি সেনাবাহিনীর এ দাবির বিষয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি।

বার্তা সংস্থা এএফপিকে ক্যাম্প কর্মকর্তা ফয়সাল আহমদ জানিয়েছেন, এফ-১৬ যুদ্ধবিমান দিয়ে হামলা চালানো হয়েছে।

সমাজমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ফুটেজে দেখা যায়, হামলার পর এলাকাটি ধ্বংসাবশেষের বিশাল স্তূপে পরিণত হয়েছে। চারদিকে আগুন ছড়িয়ে পড়েছে। উদ্ধারকারীরা আহতদের চিকিৎসাসেবা দিতে ছুটে যাচ্ছেন। আলজাজিরা এ ভিডিও ফুটেজটির সত্যতা যাচাই করেছে।

জাতিসংঘের মানবিক কার্যালয়ের (ওসিএইচএ) পরিসংখ্যান অনুসারে, গত বছরের ৭ অক্টোবর থেকে সেপ্টেম্বরের শেষ পর্যন্ত অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি হামলায় অন্তত ৬৯৫ ফিলিস্তিনি নিহত হয়েছে।

সূত্র : আলজাজিরা

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা