× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

জেরুজালেমে নজিরবিহীন বিস্ফোরণ

প্রবা ডেস্ক

প্রকাশ : ২৩ নভেম্বর ২০২২ ১৮:৩৯ পিএম

আপডেট : ২৩ নভেম্বর ২০২২ ১৮:৪২ পিএম

জেরুজালেমে জোড়া বিস্ফোরণে এক কিশোরের মৃত্যু হয়েছে। ছবি: সংগৃহীত

জেরুজালেমে জোড়া বিস্ফোরণে এক কিশোরের মৃত্যু হয়েছে। ছবি: সংগৃহীত

জেরুসালেমে বাস স্টপে দুটি সন্দেহজনক বোমা হামলায় এক কিশোর মারা গেছে এবং আহত হয়েছে আরও ১৪ জন। সাম্প্রতিক সময়ে ফিলিস্তিনি ও ইসরায়েলিদের মধ্যে সংঘাতের তীব্রতা বেড়েছে। ফিলিস্তিনি অধ্যুষিত অঞ্চলে প্রায়ই অভিযান চালাচ্ছে ইসরায়েলি সেনারা এবং ইসরায়েলিদের লক্ষ্য করে বন্দুক ও ছুরি হামলার ঘটনাও ঘটছে। কিন্তু গত কয়েক বছরের মধ্যে জেরুজালেমে বিস্ফোরক ব্যবহার করে হামলার কোনো ঘটনা ঘটেনি।

ইসরায়েলি পুলিশের বরাতে বিস্ফোরণের বিষয়টি জানিয়েছে বিবিসি।

যখন বাসিন্দারা কাজ করতে যাচ্ছিল তখন শহরের উপকন্ঠে দুটি ব্যস্ত এলাকায় বিস্ফোরণগুলো ঘটে। প্রথম বিস্ফোরণটি ঘটেছিল জেরুসালেম শহরের প্রধান প্রবেশদ্বার গিভাত শৌলে। বুধবার স্থানীয় সময় সকাল ৭টা ৫ মিনিটে এই বিস্ফোরণের ঘটনা ঘটে। এর ঠিক ৩০ মিনিট পর শহরের আরেক প্রবেশদ্বার রামোত জংশনে দ্বিতীয় বিস্ফোরণটি ঘটে।

একটি ভিডিওতে দেখা গেছে, লোকজন দৌড়াচ্ছে এবং ধ্বংসাবশেষ রাস্তায় ছড়িয়ে ছিটিয়ে আছে।

ইসরায়েলের অভ্যন্তরীণ নিরাপত্তামন্ত্রী ওমর বার-লেভ বলেছেন, 'এটি এমন এক হামলা যা আমরা দীর্ঘ সময়ের মধ্যে দেখিনি। এটি খুব কঠিন সকাল।'

ইসরায়েলের পুলিশ বলেছে, প্রাথমিক তদন্তে মনে হচ্ছে, দুটি বিস্ফোরণই ঘটনাস্থলে রাখা বিস্ফোরক ডিভাইসের কারণে হয়েছিল এবং কর্মকর্তারা সন্দেহ করছেন এটি একটি 'সম্মিলিত সন্ত্রাসী হামলা'।

ইসরায়েলের সংবাদপত্র হারেৎজ পুলিশের সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, বিস্ফোরণগুলো সম্ভবত দূর নিয়ন্ত্রিত ছিল।

জেরুজালেমের যুক্তরাষ্ট্র দূতাবাস এক টুইট বার্তায় বলেছে, যুক্তরাষ্ট্র জেরুজালেমের জনসাধারণের স্থানে আজকের সন্ত্রাসী হামলার জোরালো ভাষায় নিন্দা করছে এবং ক্ষতিগ্রস্ত ও তাদের প্রিয়জনের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছে।

ইসরায়েলে নিযুক্ত যুক্তরাজ্যের রাষ্ট্রদূত বলেছেন যে তিনি 'সন্ত্রাসী হামলায় হতবাক'।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা