× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ইরানের পারমানবিক স্থাপনায় ইসরায়েলি হামলাকে সমর্থন করবেন না বাইডেন

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৩ অক্টোবর ২০২৪ ১২:১৮ পিএম

আপডেট : ০৩ অক্টোবর ২০২৪ ১২:৫১ পিএম

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। ছবি : সংগৃহীত

ইসরায়েলে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার জবাবে ইসরায়েল ইরানের পারমাণবিক স্থাপনায় কোনো ধরনের হামলা চালালে তা সমর্থন করবেন না যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। বুধবার (২ অক্টোবর) কাতার ভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার এক প্রতিবেদনে এ বিষয়ে জানানো হয়েছে। 

বুধবার ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের সঙ্গে নর্থ ক্যারোলাইনায় ঘুর্ণিঝড় হেলেনের ফলে যে ক্ষয়ক্ষতি হয়েছে তা পরিদর্শনে যান বাইডেন। তখন সাংবাদিকরা তাকে প্রশ্ন করেন, ‘আপনি কি ইরানের পরমাণু স্থাপনায় ইসরায়েলের হামলা সমর্থন করবেন?’

এ প্রশ্নের জবাবে বাইডেন বলেন, ‘উত্তর হলো না। ইরানের হামলার জবাবে ইসরায়েল কী করতে যাচ্ছে তা নিয়ে তাদের সঙ্গে আলোচনা করবে যুক্তরাষ্ট্র।

মঙ্গলবার রাতে ইরান ইসরায়েলকে লক্ষ্য করে প্রায় ১৮০ টি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। ইসরায়েল দাবি করেছে, এর বেশিরভাগই ইসরায়েলি ক্ষেপনাস্ত্র ব্যবস্থা দ্বারা প্রতিহত করা হয়েছে ।  

ইরানের এই হামলার পর থেকে ইরান ও ইসরায়েলের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা