× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

জাকির নায়েককে আমন্ত্রণ জানানো হয়নি : কাতার

প্রবা ডেস্ক

প্রকাশ : ২৩ নভেম্বর ২০২২ ১৮:১৪ পিএম

আপডেট : ২৩ নভেম্বর ২০২২ ১৮:৩১ পিএম

জাকির নায়েককে ২০১৬ সাল থেকে খুঁজছে ভারত।

জাকির নায়েককে ২০১৬ সাল থেকে খুঁজছে ভারত।

কাতার কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে ভারতকে জানিয়েছে যে, পলাতক ইসলামপন্থি জাকির নায়েককে দোহায় ফিফা বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য কোনো আনুষ্ঠানিক আমন্ত্রণ জানানো হয়নি। 

হিন্দুস্তান টাইমস জানিয়েছে, কাতার দাবি করেছে, ভারত ও কাতারের দ্বিপক্ষীয় সম্পর্ক নষ্ট করার জন্য তৃতীয় পক্ষগুলো ইচ্ছাকৃতভাবে বিভ্রান্তি ছড়াচ্ছে।

মোদি সরকার দোহাকে স্পষ্টভাবে বলেছে, ফিফা বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য ভাইস প্রেসিডেন্ট জগদীপ ধনকারের সফর বাতিল করতে নয়াদিল্লি বাধ্য হবে, যদি দোহা আনুষ্ঠানিকভাবে জাকির নায়েককে ভিভিআইপি বক্স থেকে ফুটবল ইভেন্টের জমকালো উদ্বোধন দেখার জন্য আমন্ত্রণ জানায়। 

জাকির নায়েক একজন কট্টরপন্থি মুসলিম, যাকে অর্থপাচার এবং ঘৃণাত্মক বক্তৃতার মাধ্যমে দাঙ্গা উসকে দেওয়ার অভিযোগে ২০১৬ সাল থেকে ভারতীয় কর্তৃপক্ষ খুঁজছে। 

তিনি মালয়েশিয়ায় তার আশ্রয়স্থল থেকে কাতারে ভ্রমণ করেছিলেন বলে খবর ছড়িয়েছিল। কিন্তু ফিফা স্টেডিয়ামের আশপাশে কোথাও তাকে দেখা যায়নি। 

২০২২ সালের মার্চ মাসে ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় নায়েকের প্রতিষ্ঠা করা ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনকে (আইআরএফ) বেআইনি ঘোষণা করে এটিকে পাঁচ বছরের জন্য নিষিদ্ধ করেছিল। 

ভারত তার প্রত্যর্পণের জন্য মালয়েশিয়ার কাছে একটি অনুরোধও পাঠিয়েছে। কারণ, দিল্লি ২০২০ দাঙ্গায় তার ভূমিকা ছিল বলে জানা গেছে। বর্তমানে ভারত ইন্টারপোলের মাধ্যমে নায়েকের বিরুদ্ধে রেড নোটিস জারির চেষ্টা করছে। বিদ্বেষমূলক বক্তব্যের জন্য নায়েক যুক্তরাজ্য ও কানাডায় নিষিদ্ধ এবং মালয়েশিয়ায় নিষিদ্ধ ১৬ জন ইসলামপন্থির মধ্যে রয়েছেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা