× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ইরানের তেল উৎপাদন স্থাপনায় হামলা চালাতে পারে ইসরায়েল

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০২ অক্টোবর ২০২৪ ১৬:৩৯ পিএম

আপডেট : ০২ অক্টোবর ২০২৪ ১৭:০২ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

ইরানের বিরুদ্ধে একটি ‘উল্লেখযোগ্য প্রতিশোধ’ নেওয়ার পরিকল্পনা করছে ইসরায়েল । এতে দেশটির তেল উৎপাদন স্থাপনা ও অন্যান্য কৌশলগত অবকাঠামোতে হামলা হতে পারে।  বুধবার (২ অক্টোবর) এক্সিওস নিউজ সাইটের বরাত দিয়ে ইসরায়েলি সংবাদমাধ্যম দ্য টাইমস অব ইসরায়েলের এক প্রতিবেদনে এ বিষয়ে জানানো হয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক এক ইসরায়েলি কর্মকর্তার বরাত দিয়ে এক্সিওস নিউজ সাইট জানিয়েছে, ইসরায়েলের পরিকল্পা অনুযায়ী এর সম্ভাব্য লক্ষ্যবস্তু ইরানের তেল উৎপাদন স্থাপনা। তবে, ইরানের জ্যেষ্ঠ নেতাদের হত্যা করার লক্ষ্যে ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায়ও হামলার সম্ভাবনা রয়েছে।

এক্সিওসের প্রতিবেদনে আরও বলা হয়েছে, হামলা চালানোর বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি। একই সঙ্গে হামলার সময়ও নির্ধারণ করা হয়নি। তবে ইসরায়েল ‘কয়েক দিনের মধ্যেই’ হামলা চালাতে পারে। 

ইসরায়েলি ওই কর্মকর্তা আরও জানিয়েছেন, যদি ইসরায়েলের আসন্ন হামলার জবাবে তেহরান আরেকটি হামলা চালায় সেক্ষেত্রে ইরানের পরমাণু স্থাপনায় হামলাসহ সব ধরনের বিকল্পই ইসরায়েলের বিবেচনায় থাকবে। 

মঙ্গলবার রাতে ইরান ইসরায়েলে ১৮০টির মতো ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এরপর দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, ‘ইরান একটি বড় ভুল করেছে। তাকে এর মূল্য দিতে হবে।’ 

সূত্র : দ্য টাইমস অব ইসরায়েল 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা