× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ইসরায়েলে ইরানের হামলা

যুক্তরাষ্ট্রকে না জড়াতে হুঁশিয়ার করল ইরান

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০২ অক্টোবর ২০২৪ ১৫:৩৪ পিএম

আপডেট : ০২ অক্টোবর ২০২৪ ১৫:৫০ পিএম

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ছবি : সংগৃহীত

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ছবি : সংগৃহীত

ইসরায়েলে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার ঘটনায় যুক্তরাষ্ট্রকে না জড়াতে হুঁশিয়ার করেছে তেহরান। বুধবার (২ অক্টোবর) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার এক প্রতিবেদনে এ বিষয়ে জানানো হয়েছে। 

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বুধবার দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনকে বলেছেন, ‘আমরা যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীকে এ বিষয়ে সরে যেতে ও হস্তক্ষেপ না করতে হুঁশিয়ারি দিয়েছি।’ তার এ বার্তাটি তেহরানের সুইস দূতাবাসের মাধ্যমে প্রচার করা হয়েছে। 

মঙ্গলবার রাতে ইরান ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালায়। এ হামলার পর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন জানান, যুক্তরাষ্ট্র ইসরায়েলকে ‘পুরোপুরি সমর্থন’ দিচ্ছে। 

তিনি আরও জানান, এ হামলায় প্রতিক্রিয়া করার ব্যাপারে আজকে তিনি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে আলোচনা করবেন। 

ইরানের এ হামলার প্রতিক্রিয়া কী হবে, সাংবাদিকদের এ প্রশ্নের জবাবে বাইডেন বলেন,‘বিষয়টি এখন সক্রিয় আলোচনায় রয়েছে।’

সূত্র : আলজাজিরা 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা