× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

লেবাননে ইসরায়েলের স্থল অভিযান শুরু

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০১ অক্টোবর ২০২৪ ০৯:৪১ এএম

আপডেট : ০১ অক্টোবর ২০২৪ ১১:৪১ এএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

লেবাননের দক্ষিণাঞ্চলে হিজবুল্লাহর বিরুদ্ধে ‘সীমিত’ স্থল অভিযান শুরু করেছে ইসরায়েলি সামরিক বাহিনী। মঙ্গলবার (১ অক্টোবর) ইসরায়েলি সামরিক বাহিনীর বরাত দিয়ে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা এ তথ্য জানিয়েছে।

সোমবার রাতে লেবাননের দক্ষিণাঞ্চলে হিজবুল্লাহর বিরুদ্ধে একটি ‘কেন্দ্রীভূত ও সীমিত’ স্থল অভিযান শুরু করার ঘোষণা দিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী।

দক্ষিণ লেবাননের অঞ্চলগুলো লক্ষ করে স্থলবাহিনী, বিমান ও আর্টিলারি ইউনিটের সমন্বয়ে অভিযান চালিয়েছে ইসরায়েল। এদিকে বাসিন্দাদের সরে যাওয়ার নির্দেশ দেওয়ার পর রাজধানী বৈরুতের দক্ষিণাঞ্চলীয় শহরতলিতে বিমান হামলা চালিয়েছে তারা। আবার কিছু এলাকায় বোমা হামলা চালিয়েছে।

লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, সোমবার ইসরায়েলি হামলায় ৯৫ জন নিহত হয়েছেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা