× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কে হবেন পরবর্তী হিজবুল্লাহ প্রধান?

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৯ সেপ্টেম্বর ২০২৪ ১৫:২২ পিএম

আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০২৪ ১৬:০২ পিএম

হাশেম সাফিয়েদ্দিন (বাঁ দিকে) ও নাইম কাসেম। ছবি : সংগৃহীত

হাশেম সাফিয়েদ্দিন (বাঁ দিকে) ও নাইম কাসেম। ছবি : সংগৃহীত

লেবাননের রাজধানী বৈরুতে ইসরায়েলি বিমান হামলায় হিজবুল্লাহর নেতা শেখ হাসান নাসরুল্লাহ নিহত হওয়ার পর তার স্থানে গোষ্ঠীটির নতুন নেতা কে হবেন সে প্রশ্ন দেখা দিয়েছে। 

১৯৯২ সালে ৩৫ বছর বয়সে হিজবুল্লাহর মহসচিব হন নাসরুল্লাহ। এরপর থেকে হিজবুল্লাহ যতগুলো অস্তিত্বের আন্দোলন করেছে তার বেশিরভাগের নেতৃত্বই তিনি দিয়েছেন। 

নাসরুল্লাহর উত্তরাধিকার হিসেবে হাশেম সাফিয়েদ্দিন ও নাইম কাসেমের নাম সামনে এসেছে।  

হাশেম সাফিয়েদ্দিন 

নাসরুল্লাহর চাচাতো ভাই হাশেম সাফিয়েদ্দিন তার সম্ভাব্য উত্তরসূরি। তিনি হিজবুল্লাহর একজন অন্যতম প্রধান ব্যক্তিত্ব। গোষ্ঠীটির বেশিরভাগ আন্দোলনের পৃষ্ঠপোষক ইরানের সঙ্গে তার গভীর ধর্মীয় ও পারিবারিক সম্পর্ক রয়েছে। 

নাসরুল্লাহ সঙ্গে সাফিয়েদ্দিনের বেশ কিছু মিল বিদ্যমান রয়েছে। কিন্তু তিনি বয়সে নাসরুল্লাহর থেকে কয়েক বছরের ছোট। তিনি ১৯৬৪ সালে জন্মগ্রহণ করেছেন।  

যুক্তরাষ্ট্রের অর্থ মন্ত্রণালয় তাকে গোষ্ঠীটির একজন জ্যেষ্ঠ নেতা ও নির্বাহী বিভাগের গুরুত্বপূর্ণ সদস্য বলে অভিহিত করেছে।

নাম প্রকাশে অনিচ্ছুক হিজবুল্লাহর একটি ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, ‘খুব সম্ভবত’ সাফিয়েদ্দিন দলের শীর্ষ পদের প্রার্থী হবেন। 

যুক্তরাষ্ট্রের অর্থ মন্ত্রণালয় তাকে গোষ্ঠীটির একজন জ্যেষ্ঠ নেতা ও নির্বাহী বিভাগের গুরুত্বপূর্ণ সদস্য বলে অভিহিত করেছে।

নাঈম কাসেম 

হিজবুল্লাহর বর্তমান ডেপুটি সেক্রেটারি জেনরেল কাসেমও নাসরুল্লাহর উত্তরাধিকারী হওয়ার তালিকায় শীর্ষে রয়েছেন। তিনি বর্তমানে গোষ্ঠীটির দ্বিতীয় গুরুত্বপূর্ণ পদে বহাল রয়েছেন। 

১৯৮০ এর দশকে এই গোষ্ঠীটি প্রতিষ্ঠিত হয়। ৭১ বছর বয়সি কসেম এর প্রতিষ্ঠাতা সদস্যদের মধ্যে ছিলেন। তাকে হিজবুল্লাহর অন্যতম মৌলিক ধর্মীয় পণ্ডিত হিসেবে বিবেচনা করা হয়। 

তিনি হিজবুল্লাহ যোদ্ধাদের শিক্ষাগত বিষয় ও তাদের সংসদীয় বিষয় তদারকি করতেন। ১৯৯১ সালে গোষ্ঠীটির সহপ্রতিষ্ঠাতা ও তৎকালীন মহাসচিব আব্বাস আল-মুসাভি তাকে ডেপুটি সেক্রেটারি জেনারেল নিযুক্ত করেন। আব্বাস আল-মুসাভিও ইসরায়েলের হাতে নিহত হয়েছিলেন। 

শুক্রবার লেবাননের রাজধানী বৈরুতে হিজবুল্লাহর নেতা শেখ হাসান নাসরুল্লাহর অবস্থানকে লক্ষ্য করে ইসরায়েল একের পর এক বিমান হামলা চালায়। এতে তিনি নিহত হন। এ বিষয়ে হিজবুল্লাহ প্রথমে কোনো মন্তব্য না করলেও শনিবার রাতের দিকে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে গোষ্ঠীটি।

সূত্র : জিও নিউজ, আলজাজিরা 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা