× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ইসরায়েলি বিমান হামলায় হিজবুল্লাহপ্রধান নাসরুল্লাহ নিহত

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৮ সেপ্টেম্বর ২০২৪ ১৫:০৭ পিএম

আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০২৪ ১৭:৫২ পিএম

হিজবুল্লাহ নেতা হাসান নাসরুল্লাহ। ছবি : সংগৃহীত

হিজবুল্লাহ নেতা হাসান নাসরুল্লাহ। ছবি : সংগৃহীত

লেবাননের রাজধানী বৈরুতে ইসরায়েলি বিমান হামলায় হিজবুল্লাহ নেতা হাসান নাসরুল্লাহ নিহত হয়েছেন। এক বিবৃতিতে এমনটাই দাবি করেছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)। শনিবার (২৮ সেপ্টেম্বর) সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ বিষয়ে জানানো হয়েছে।

হিজবুল্লাহর পক্ষ থেকেও হাসান নাসরুল্লাহর নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

শুক্রবার সন্ধ্যায় বৈরুতে নাসরুল্লাহর অবস্থানকে লক্ষ্য করে ব্যাপক বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী। শনিবার সকাল পর্যন্ত এ হামলা অব্যাহত ছিল।

বিবৃতিতে ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, হাসান নাসরুল্লাহ ছাড়াও আরও বেশ কয়েকজন হিজবুল্লাহর শীর্ষ নেতা এ হামলায় নিহত হয়েছেন।

আইডিএফ জানিয়েছে, তাদের যুদ্ধবিমান হিজবুল্লাহর কেন্দ্রীয় সদর দপ্তরকে লক্ষ্য করে হামলা চালিয়েছে। আর এ সদর দপ্তরটি বৈরুতের দাহিয়েহ এলাকায় একটি আবাসিক ভবনের নিচে মাটির নিচে অবস্থিত ছিল। 

শনিবার আইডিএফের প্রধান হারজি হালেভি সামাজিক মাধ্যম এক্সের এক ভিডিও বিবৃতিতে বলেছে, ‘হাসান নাসরুল্লাহ আর বিশ্বকে আতঙ্কিত করতে পারবেন না।’

যারা ইসরায়েলি নাগরিকদের হুমকি দিচ্ছে তাদেরকে সতর্ক করে তিনি বলেন, ‘বার্তাটি খুব পরিষ্কার। যারা ইসরায়েলি নাগরিকদের হুমকি দিচ্ছে তাদের কাছে কীভাবে পৌঁছাতে হবে তা আমরা জানি।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা