× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বৈরুতে একের পর এক ইসরায়েলি বিমান হামলা, লক্ষ্য হিজবুল্লাহপ্রধান নাসরুল্লাহ

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৮ সেপ্টেম্বর ২০২৪ ১৩:২৮ পিএম

আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০২৪ ১৪:৩১ পিএম

হিজবুল্লাহর প্রধান নেতা হাসান নাসরুল্লাহ। ছবি : সংগৃহীত

হিজবুল্লাহর প্রধান নেতা হাসান নাসরুল্লাহ। ছবি : সংগৃহীত

লেবাননের রাজধানী বৈরুতের দক্ষিণাঞ্চলীয় শহরতলীতে ও হিজবুল্লাহর কমান্ড সেন্টারে ব্যাপক বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। গোষ্ঠীটির নেতা হাসান নাসরুল্লাহকে লক্ষ্য করে হামলাগুলো চালানো হয়েছে বলে ধারণা করা হচ্ছে।শুক্রবার রাত থেকে শনিবার (২৮ সেপ্টেম্বর) ভোর পর্যন্ত এ হামলাগুলো চালানো হয়েছে বলে রয়টার্সের এক প্রতিবেদনে জানানো হয়েছে। 

রয়টার্সের প্রত্যক্ষদর্শীরা শনিবার ভোরের আগে ২০টিরও বেশি বিমান হামলার শব্দ শুনেছেন। 

বৈরুতে শুক্রবারও ব্যাপক বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী। শুক্রবারের হামলার পর নাসরুল্লাহর ভাগ্যে কী ঘটেছে তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। কিন্তু হিজবুল্লাহর ঘনিষ্ঠ একটি সূত্র রয়টার্সকে জানিয়েছে, নাসরুল্লাহর সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। লেবাননের সশস্ত্র গোষ্ঠীটি এ বিষয়ে এখনো কোনো মন্তব্য করেনি। 

নাসরুল্লাহকে লক্ষ্য করেই হামলাগুলো চালিয়েছে কিনা তা জানায়নি ইসরায়েল। তবে ইসরায়েলের এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানিয়েছেন যে, তারা হিজবুল্লাহর শীর্ষ নেতাদের লক্ষ্য করে হামলাগুলো চালিয়েছে। 

ইসরায়েলি হামলায় নাসরুল্লাহ নিহত হয়েছেন কিনা এ প্রশ্নের জবাবে ইসরায়েলি কর্মকর্তা সাংবাদিকদের বলেন, ‘আমার মনে হয় এখনই এ বিষয়ে বলাটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে… অনেক সময় আমরা সফল হলে তারা (হিজবুল্লাহ) সত্যটা গোপন করে রাখে।’  

এর আগে হিজবুল্লাহর একটি ঘনিষ্ঠ উৎস রয়টার্সকে জানিয়েছিল, নাসরুল্লাহ বেঁচে আছেন। ইরানের তাসনিম নিউজএজেন্সিও তিনি নিরাপদ আছেন বলে জানিয়েছে। 

সূত্র : রয়টার্স 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা