× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সুদানে আরএসএফের হামলায় দুই দিনে নিহত ৪৮

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৮ সেপ্টেম্বর ২০২৪ ১১:১০ এএম

আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০২৪ ১১:৪৩ এএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

সুদানের পশ্চিমাঞ্চলীয় দারফুর রাজ্যের রাজধানী এল-ফাশারে দেশটির আধাসামরিক বাহিনী র‌্যাপিড সাপোর্ট ফোর্সেসের (আরএসএফ) হামলায় অন্তত ৪৮ জন নিহত হয়েছেন। বৃহস্পতি ও শুক্রবারের হামলায় এ হতাহতের ঘটনা ঘটেছে। শুক্রবার (২৭ সেপ্টেম্বর) আরব নিউজের প্রতিবেদনে এ বিষয়ে জানানো হয়েছে।

দেশটির স্থানীয় এক কর্মকর্তা জানিয়েছেন, শুক্রবারের হামলায় আরও ৯৫ জন আহত হয়েছেন।

এল-ফাশার টিচিং হাসপাতালের এক মেডিকেলসূত্র এএফপিকে জানিয়েছেন, শুক্রবার আরএসএফের হামলায় অন্তত ৩০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও কয়েক ডজন লোক।

উত্তর দারফুর রাজ্যের স্বাস্থ্য মন্ত্রণালয়ের মহাপরিচালক ইব্রাহিম খাতির সংবাদ সংস্থা সিনহুয়াকে বলেছেন, ‘এল-ফাশারের দক্ষিণে অবস্থিত সৌক আল-মাওয়াশি (গবাদি পশু) বাজার লক্ষ করে বোমাবর্ষণ করেছে আরএসএফ। সে বাজারে সাধারণ মানুষের ভিড় ছিল।’

আরএসএফ এখনও এ হামলার বিষয়ে কোনো মন্তব্য করেনি।

গত ১০ মে থেকে এল-ফাশারে সুদানের সামরিক বাহিনী (এসএএফ) ও আরএসএফের মধ্যে ভয়াবহ সংঘর্ষ চলছে।

জাতিসংঘের হিসাব অনুযায়ী, এল-ফাশারে প্রায় ১৫ লাখ মানুষের বসবাস; যাদের মধ্যে ৮ লাখই অভ্যন্তরীণভাবে বাস্তুচ্যুত।

জাতিসংঘের মানবিকবিষয়ক সমন্বয় কার্যালয়ের সাম্প্রতিক অনুমান অনুযায়ী, ২০২৩ সালের ১৫ এপ্রিল থেকে এসএএফ ও আরএসএফের মধ্যে সহিংস সংঘাত চলছে। এ সংঘাতের ফলে প্রায় ২০ হাজার মানুষ মারা গেছে। হাজার হাজার মানুষ আহত হয়েছে। তা ছাড়া লাখ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছে।

সূত্র : সিনহুয়া, আরব নিউজ

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা