× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বাংলাদেশের নতুন যাত্রা সফলে বিদেশি বন্ধুদের সহযোগিতা চাইলেন ড. ইউনূস

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৫ সেপ্টেম্বর ২০২৪ ১৩:০৬ পিএম

আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০২৪ ১৩:৩৮ পিএম

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। ছবি : সংগৃহীত

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। ছবি : সংগৃহীত

সুখী ও সমৃদ্ধ ভবিষ্যতের দিকে বাংলাদেশের নতুন যাত্রা সফল করতে বিদেশি বন্ধুদের সহযোগিতা চেয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। বাংলাদেশের স্থানীয় সময় বুধবার (২৫ সেপ্টেম্বর) নতুন বাংলাদেশ গড়ার সুযোগ হাতছাড়া করতে না চাওয়ার বিষয়ে জোর দিয়ে তিনি এ কথা বলেছেন।

নিউইয়র্কের স্থানীয় সময় মঙ্গলবার সন্ধ্যায় জাতিসংঘের সাধারণ অধিবেশনের ফাঁকে এক সংবর্ধনা অনুষ্ঠানে বাংলাদেশ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমাদের কাজ হচ্ছে এটা পরিষ্কার করা ও সংস্কার করা। আমাদের একটি ভালো শুরু করতে হবে। আর এটি বাস্তবায়নে আপনাদের সবার সমর্থন প্রয়োজন আমাদের।’

১৯৭৪ সালের ১৭ সেপ্টেম্বর জাতিসংঘের পূর্ণ সদস্যপদ লাভ করে বাংলাদেশ। সদস্যপদ লাভের ৫০ বছর পূর্তি উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠান আয়োজন করে বাংলাদেশ। জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে অংশগ্রহণকারী দেশগুলোর প্রতিনিধিরা এ সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন।

সূত্র : ইউএনবি

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা