× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

দুর্নীতির দায় স্বীকার করলেন সিঙ্গাপুরের সাবেক মন্ত্রী ইশ্বরান

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৪ সেপ্টেম্বর ২০২৪ ১৬:৫২ পিএম

আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০২৪ ১৭:১০ পিএম

সিঙ্গাপুরের সাবেক পরিবহন মন্ত্রী এস ইশ্বরান। ছবি : সংগৃহীত

সিঙ্গাপুরের সাবেক পরিবহন মন্ত্রী এস ইশ্বরান। ছবি : সংগৃহীত

সিঙ্গাপুরের সাবেক পরিবহনমন্ত্রী এস ইশ্বরানের বিরুদ্ধে অফিসে থাকাকালীন হাজার হাজার ডলার মূল্যের উপহার গ্রহণ করার অভিযোগ আনা হয়েছে। তিনি তার বিরুদ্ধে আনা দুর্নীতি সংক্রান্ত পাঁচটি অভিযোগ স্বীকার করেছেন। মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) দেশটির চ্যানেল নিউজ আসিয়ার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।  

৬২ বছর বয়সি ইশ্বরান চলতি বছরের জানুয়ারিতে পদত্যাগ করেন। তার বিরুদ্ধে দণ্ডবিধির ১৬৫ ধারা লঙ্ঘনের জন্য আনা চারটি অভিযোগ স্বীকার করেছেন তিনি। এ ধারায় বলা আছে, সরকারি কর্মচারীরা প্রাতিষ্ঠানিক কোনো কাজের জন্য বা এর সঙ্গে জড়িত কারও থেকে কোনো মূল্যবান উপহার গ্রহণ করতে পারবেন না। আজ সুপ্রিম কোর্টে তিনি এ অভিযোগগুলো স্বীকার করেছেন। 

তা ছাড়া তার বিরুদ্ধে ন্যায়বিচারে বাধা দেওয়ার জন্যও একটি অভিযোগ আনা হয়েছিল। এতেও তিনি তার দোষ স্বীকার করে নিয়েছেন। 

তার বিরুদ্ধে মোট ৩৫টি অভিযোগ আনা হয়েছিল। আশা করা হয়েছিল সাজা দেওয়ার ক্ষেত্রে এ অভিযোগগুলো বিবেচনায় আনা হবে। তবে তার কৌঁসুলিরা আদালতে কেবল পাঁচটি অভিযোগের কথা তুলে আগাতে শুরু করেন। এই পাঁচটি অভিযোগ আদালতে পড়াশোনানোর পর তিনি বলেন, ‘মাননীয় বিচারপতি, আমি দোষ স্বীকার করছি।’

সিঙ্গাপুর বিশ্বের কম দুর্নীতিগ্রস্ত দেশগুলোর মধ্যে একটি। এদেশে কোনো মন্ত্রীর বিরুদ্ধে এ ধরনের দুর্নীতির অভিযোগ ওঠার ঘটনা বিরল। 

সূত্র : আলজাজিরা

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা