প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২২ সেপ্টেম্বর ২০২৪ ১৫:১৮ পিএম
আপডেট : ২২ সেপ্টেম্বর ২০২৪ ১৫:২৩ পিএম
ছবি : সংগৃহীত
অধিকৃত পশ্চিম তীরের রামাল্লা শহরে আলজাজিরা টিভির ব্যুরো কার্যালয়ে অভিযান চালিয়ে এর কার্যক্রম বন্ধের নির্দেশ দিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। রবিবার (২২ সেপ্টেম্বর) আলজাজিরার এক প্রতিবেদনে এ বিষয়ে জানানো হয়েছে।
রবিবার ভোরে আলজাজিরার পশ্চিমতীরের ব্যুরোপ্রধান ওয়ালিদ আল-ওমারি জানিয়েছেন, ভারী অস্ত্র নিয়ে ইসরায়েলি সেনাবাহিনীরা জোরপূর্বকভাবে আলজাজিরার ব্যুরো হাউজিং ভবনটিতে ঢুকে পড়ে। তারা মাস্কও পরিহিত ছিল। ইসরায়েলি দখলদার বাহিনী প্রাথমিকভাবে তার কাছে ৪৫ দিনের জন্য আলজাজিরা টিভি ব্যুরোর কার্যালয় বন্ধের সামরিক আদেশ দিয়ে গেছে।
এ সিদ্ধান্ত নেওয়ার পেছনের কোনো কারণ জানায়নি তারা।