× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

রামাল্লায় আলজাজিরার টিভি কার্যালয় বন্ধের নির্দেশ ইসরায়েলের

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২২ সেপ্টেম্বর ২০২৪ ১৫:১৮ পিএম

আপডেট : ২২ সেপ্টেম্বর ২০২৪ ১৫:২৩ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

অধিকৃত পশ্চিম তীরের রামাল্লা শহরে আলজাজিরা টিভির ব্যুরো কার্যালয়ে অভিযান চালিয়ে এর কার্যক্রম বন্ধের নির্দেশ দিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। রবিবার (২২ সেপ্টেম্বর) আলজাজিরার এক প্রতিবেদনে এ বিষয়ে জানানো হয়েছে।  

রবিবার ভোরে আলজাজিরার পশ্চিমতীরের ব্যুরোপ্রধান ওয়ালিদ আল-ওমারি জানিয়েছেন, ‍ভারী অস্ত্র নিয়ে ইসরায়েলি সেনাবাহিনীরা জোরপূর্বকভাবে আলজাজিরার ব্যুরো হাউজিং ভবনটিতে ঢুকে পড়ে। তারা মাস্কও পরিহিত ছিল। ইসরায়েলি দখলদার বাহিনী প্রাথমিকভাবে তার কাছে ৪৫ দিনের জন্য আলজাজিরা টিভি ব্যুরোর কার্যালয় বন্ধের সামরিক আদেশ দিয়ে গেছে। 

এ সিদ্ধান্ত নেওয়ার পেছনের কোনো কারণ জানায়নি তারা। 

সূত্র : আলজাজিরা

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা