× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

দিল্লির মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিচ্ছেন অতীশি

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২১ সেপ্টেম্বর ২০২৪ ১২:১৬ পিএম

আপডেট : ২১ সেপ্টেম্বর ২০২৪ ১৩:২০ পিএম

আম আদমি পার্টির (আপ) মন্ত্রী অতীশি। ছবি : সংগৃহীত

আম আদমি পার্টির (আপ) মন্ত্রী অতীশি। ছবি : সংগৃহীত

ভারতের রাজধানী দিল্লির নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করতে যাচ্ছেন আম আদমি পার্টির (আপ) মন্ত্রী অতীশি।

আজ শনিবার (২১ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৪টা নাগাদ রাজনিবাসে এ শপথগ্রহণ অনুষ্ঠান হবে। লেফটেন্যান্ট ভিকে সাক্সেনা তাকে শপথবাক্য পাঠ করাবেন। টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে এ বিষয়ে জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু অতীশির এ নিয়োগ অনুমোদন করেছেন। একই সঙ্গে তিনি আরও পাঁচজন মন্ত্রীর নিয়োগের অনুমোদনও দিয়েছেন।

৪৩ বছর বয়সি অতীশি আপের একজন বিশিষ্ট সদস্য। বর্তমানে তিনি দিল্লি সরকারের শিক্ষা ও গণপূর্ত মন্ত্রণালয়সহ একাধিক মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করছেন। তিনি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করেছেন।

দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল ১৩ সেপ্টেম্বর আবগারি মামলায় মুক্তি পান। এর ঠিক দুই দিন পর তিনি পদত্যাগ করার ঘোষণা দেন। মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) নয়াদিল্লিতে তার দলের বিধায়কদের সঙ্গে বৈঠকের সময় কেজরিওয়াল নতুন মুখ্যমন্ত্রী হিসেবে অতীশির নাম প্রস্তাব করেন। আপের অন্য বিধায়কদের সম্মতিক্রমে অতীশিকে নতুন মুখ্যমন্ত্রী হিসেবে নির্বাচন করা হয়। 

মঙ্গলবার বিকালে কেজরিওয়াল মুখ্যমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলে তার স্থানে দিল্লির মুখ্যমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেন অতীশি।

সূত্র : টাইমস অব ইন্ডয়া, দি ইকোনমিক টাইমস

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা