× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পশ্চিমবঙ্গে চিকিৎসকদের কর্মবিরতিতে ২৯ জনের মৃত্যু

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৪ সেপ্টেম্বর ২০২৪ ১০:২০ এএম

আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২৪ ১০:৫৪ এএম

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ছবি : সংগৃহীত

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ছবি : সংগৃহীত

পশ্চিমবঙ্গের আরজি কর মেডিকেল কলেজ ও হাসপাতালে শিক্ষানবিশ চিকিৎসককে ধর্ষণ ও হত্যা কেন্দ্র করে আন্দোলনরত চিকিৎসকরা কর্মবিরতিতে রয়েছেন। যার ফলে চিকিৎসার অভাবে রাজ্যটিতে ২৯ জনের মৃত্যু হয়েছে। শুক্রবার (১৩ সেপ্টেম্বর) পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এক বিবৃতিতে এ বিষয়ে জানিয়েছেন।

চিকিৎসাসেবা ব্যাহত হওয়ার কারণে যারা মারা গেছেন তাদের পরিবারকে ২ লাখ রুপি করে ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা দিয়েছেন মমতা।

মমতা জানিয়েছেন, তার সরকার আন্দোলনরত চিকিৎসকদের সঙ্গে আলোচনা করতে প্রতিশ্রুতিবদ্ধ ছিল। তিনি ‘ন্যায়বিচারের জন্য পদত্যাগ করতেও প্রস্তুত’। সুপ্রিম কোর্ট চিকিৎসকদের ১০ সেপ্টেম্বর সন্ধ্যার মধ্যে কাজে ফেরার নির্দেশ দিয়েছেন। তা সত্ত্বেও জুনিয়র চিকিৎসকরা তাদের কর্মবিরতি অব্যাহত রেখেছেন।

আরজি করের অচলাবস্থা সমাধানের জন্য চিকিৎসকদের সঙ্গে দেখা করার দাবি জানিয়ে পশ্চিমবঙ্গ সরকার বৃহস্পতিবার তৃতীয়বারের মতো তাদের চিঠি দিয়েছিল।

জুনিয়র চিকিৎসকরা রাজ্য সচিবালয় ‘নবান্ন’তেও গিয়েছিলেন। কিন্তু রাজ্য সরকার আলোচনা সরাসরি সম্প্রচারে রাজি না হওয়ায় বৈঠকটি হয়নি।

তৃণমূল নেত্রীর দাবি, তিনি চিকিৎসকদের সঙ্গে দেখা করার জন্য ২ ঘণ্টা অপেক্ষা করেছেন। কিন্তু চিকিৎসকরা আলোচনা সভায় প্রবেশ করতে অস্বীকৃতি জানিয়েছিলেন।

কলকাতার আরজি কর মেডিকেল কলেজ ও হাসপাতালে শিক্ষানবিশ চিকিৎসককে ধর্ষণ করে হত্যা করা হয়। ৯ আগস্ট হাসপাতালের সেমিনার হলে অর্ধনগ্ন অবস্থায় তার মরদেহ পাওয়া যায়। এ ঘটনায় ব্যাপক প্রতিবাদের ঝড় ওঠে রাজ্যটিতে। এক মাসের বেশি সময় ধরে চিকিৎসকরা এ ঘটনায় ন্যায়বিচার ও কর্মক্ষেত্রে তাদের নিরাপত্তার দাবিতে আন্দোলন করে যাচ্ছেন।

সূত্র : ইন্ডিয়া টুডে

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা