× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে বাজে ভাইস প্রেসিডেন্ট কমলা : ট্রাম্প

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১১ সেপ্টেম্বর ২০২৪ ১৪:৩৯ পিএম

আপডেট : ১১ সেপ্টেম্বর ২০২৪ ১৫:০২ পিএম

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস। ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস। ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্রের ইতিহাসে কমলা হ্যারিসকে সবচেয়ে ‘বাজে ভাইস প্রেসিডেন্ট’ বলে অভিহিত করেছেন দেশটির সাবেক প্রেসিডেন্ট ও রিপাবলিকান প্রেসিডেন্ট পদপ্রার্থী ডোনাল্ড ট্রাম্প। দেশটির স্থানীয় সময় মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) রাত ৯ টায় (বাংলাদেশে সময়ে বুধবার সকাল ৭ টায়) এবিসি নিউজের আয়োজিত বিতর্কে তিনি এ কথা বলেছেন। 

হোয়াইট হাউসে ক্ষমতায় থাকাকালীন কমলা হ্যারিস কেন তার নির্বাচনী পরিকল্পনা বাস্তবায়ন করেন নি সে প্রশ্ন তুলেছেন ট্রাম্প। ট্রাম্প বলেছেন,‘তিনি (কমলা হ্যারিস) প্রেসিডেন্ট নির্বাচিত হলে এ সব অসাধারণ কাজ করবেন। গত সাড়ে তিন বছর ধরে তিনি ক্ষমতায় আছেন। কেন তিনি কাজগুলো তখন করেন নি?’

ট্রাম্প অভিযোগ করেন, তারা (বাইডেন সরকার ও কমলা হ্যারিস) সীমানা ঠিক করতে সাড়ে ‍তিন বছর সময় পেয়েছেন। কর্মসংস্থানের ব্যবস্থা করতে সাড়ে তিন বছর সময় পেয়েছেন। অন্যান্য যে বিষয়ে কমলা প্রতিশ্রুতি দিয়েছেন তার জন্যও সাড়ে তিন বছর সময় পেয়েছেন। তিনি যদি এবার নির্বাচিত হয়ে তার প্রতিশ্রুতিগুলো বাস্তবায়ন করতে পারেন তাহলে গত সাড়ে তিন বছরে তা বাস্তবায়ন কেন করলেন না।  

জো বাইডেনকে যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে খারাপ প্রেসিডেন্ট ও কমলা হ্যারিসকে সবচেয়ে খারাপ ভাইস প্রেসিডেন্ট বলে তিনি তার বিতর্কের ইতি টানেন। 

এদিকে বিতর্কে ট্রাম্পের কঠোর সমালোচনা করে কমলা হ্যারিস বলেছেন, ‘বিশ্ব নেতারা ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে হাসাহাসি করেন।’

সূত্র : আলজাজিরা  

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা